Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে আবার দেখা যাবে বিরাট-রোহিত জুটিকে। অবশেষে দলে ফিরলেন সামি (India)।
দলে ফিরলেন ব্রাত্য ক্রিকেটার (India)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন আগেই হয়ে গিয়েছে, সেই দলই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে আজকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল নির্বাচনের দিকে নজর ছিল সকলের। দল নির্বাচনকে ঘিরে জন্ম নিয়েছিল একাধিক প্রশ্ন। যার মধ্যে অন্যতম হল ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা সামি কি জায়গা পাবেন দলে নাকি এই ফর্মের পরেও নির্বাচকদের চোখে ব্রাত্য থাকবেন এই তারকা পেসার (India)। আর সেই আশঙ্কাই সত্যি হল, কোনও এক অজানা কারণে এবারও দলে জায়গা পেলেন না সামি। শ্রেয়স আইয়ার ও সিরাজ জায়গা পেয়েছেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে।

ওয়ানডে সিরিজ নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনার অন্যতম প্রধান কারণ হল রো-কো জুটিকে আবার ব্যাট হাতে ২২ গজে দেখা। তাঁদের দেখার জন্য বরাবর সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। দুই তারকা ক্রিকেটার এখন ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন। বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও তাঁদের দাপট যে একই আছে তার প্রমাণ রয়েছে বিগত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে। বিজয় হাজারে ট্রফিতেও দুজনকে দেখা গিয়েছে বিধ্বংসী ইনিংস খেলতে। তাঁদের এই প্রবল জনপ্রিয়তাকে মাথায় রেখে ভারতের প্রাক্তন তারকা স্পিনার অশ্বিন আশঙ্কা প্রকাশ করেছেন যে দুই তারকার পরবর্তী যুগে ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমতে পারে (India)।
আরও পড়ুন: KKR: BCCI-এর স্পষ্ট নির্দেশের পর মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হলো KKR
দল নির্বাচনকে ক্ষেত্রে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে নির্বাচকদের। বিজয় হাজারে ট্রফিতে বেশ কয়েকজনকে দেখা গিয়েছে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে। তাদের মধ্যে যেমন অন্যতম নাম ছিল সরফরাজ খান। তবে তাঁর ভাগ্যে সিঁকি ছিঁড়ল না। ঋষভ পন্থের দিকেও বিশেষ নজর ছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজে স্কোয়াডে থাকলেও তিনি প্রথম একাদশে সুযোগ পাননি।তবে তিনি স্কোয়াডে রয়েছেন (India)। শ্রেয়স আইয়ার স্কোয়াডে থাকলেও BCCI-এর মেডিক্যাল টিমের থেকে ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই খেলতে পারবেন।

রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি কিংবা বিজয় হাজারে ট্রফি-ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও আবার নির্বাচকের চোখে ব্রাত্য থাকলেন সামি। বারবার নিজের দক্ষতা প্রমাণ করার পরেও কেন বাংলার এই পেসারের জন্য দলের দরজা খুলছে না সেটার উত্তরে কী বলবেন নির্বাচকরা? সামি যে ফিট এবং এখনও বল হাতে জ্বলে উঠতে পারেন তার প্রমান তিনি ঘরোয়া ক্রিকেটেই দিয়েছেন। ঘরোয়া ক্রিকেট যদি যোগ্যতার মাপকাঠি হয় তবে সামির ক্ষেত্রে সেটা কেন হচ্ছে না প্রশ্ন তুলছেন সমর্থকরা। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরা ও হার্দিক পান্ডিয়াকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, যশস্বী জয়সওয়াল, প্রসিধ কৃষ্ণ


