Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: জুতো পরা, ঘাম ও ধুলোর কারণে সারাদিনে সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে আমাদের পা(Foot Care)। নিয়মিত যত্নের অভাবে পায়ের ত্বক কুঁচকে যাওয়া, ফেটে যাওয়া কিংবা দুর্গন্ধের সমস্যাও দেখা দেয়। অথচ শরীর পরিষ্কারের সময়ে অনেকেই পায়ের তলার দিকে বিশেষ নজর দেন না। মাসে একবার পেডিকিয়োর করেই অনেকে দায় সারেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন হাঁটাচলার ফলে পায়ের নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
প্রতিদিন পা ধোয়ার অভ্যাস যথেষ্ট নয়(Foot Care)
রোজ সাধারণ জল দিয়ে পা ধুলেও(Foot Care) সপ্তাহে অন্তত এক থেকে দু’দিন বিশেষ পদ্ধতিতে পা পরিষ্কার করা প্রয়োজন। এতে জমে থাকা ময়লা, মৃত ত্বক ও জীবাণু দূর হয়। পার্লারে অতিরিক্ত খরচ না করে ঘরোয়া উপকরণ ব্যবহার করেই পায়ের যত্ন নেওয়া সম্ভব।
বেকিং সোডা-নুনে মিলবে পায়ের যত্ন(Foot Care)
পা পরিষ্কারের(Foot Care) জন্য সবচেয়ে কার্যকর দুটি ঘরোয়া উপকরণ হল বেকিং সোডা ও সামুদ্রিক লবণ। এখানে সাধারণ রান্নার নুন নয়, বড় দানার অপরিশোধিত সামুদ্রিক লবণ ব্যবহার করাই ভাল। এই দুই উপকরণ একসঙ্গে ব্যবহার করলে পায়ের একাধিক সমস্যা দূর হতে পারে।

পায়ের দুর্গন্ধ কমাতে সাহায্য করে
বেকিং সোডা ও নুন—দু’টিই অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণে সমৃদ্ধ। পায়ের ত্বকে জমে থাকা জীবাণু নাশ করতে সাহায্য করে এই মিশ্রণ। ফলে নিয়মিত ব্যবহার করলে পায়ের দুর্গন্ধ অনেকটাই কমে যায়।
মৃত ত্বক ও ময়লা দূর করে
নুনের খসখসে গঠন এবং বেকিং সোডার ক্ষারীয় প্রকৃতি পায়ের মৃত ত্বক ও জমে থাকা ময়লা আলতো করে তুলে দেয়। এর ফলে রুক্ষ ও শুষ্ক ত্বক ধীরে ধীরে মসৃণ হয়ে ওঠে।
ব্যাক্টেরিয়া ও ছত্রাকের সংক্রমণ কমায়
পায়ে চুলকানি, ফাঙ্গাল সংক্রমণ বা ব্যাক্টেরিয়ার সমস্যা অনেকেরই থাকে। বেকিং সোডা ও নুন দিয়ে পা পরিষ্কার করলে জীবাণুর বংশবিস্তার কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়।

পায়ের ক্লান্তি দূর করে
দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে থাকার পর পায়ে অবসাদ আসে। হালকা গরম জলে বেকিং সোডা ও নুন মিশিয়ে পা ডুবিয়ে রাখলে পায়ের পেশি শিথিল হয়। এতে ক্লান্তি কমে এবং আরাম অনুভূত হয়।এই মিশ্রণে পা ডুবিয়ে রাখলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং পরিষ্কার হয় পায়ের তলা। ফলে পায়ের ত্বক হয়ে ওঠে নরম ও কোমল।
আরও পড়ুন: Silent Divorce: ডিভোর্স নয়, সাইলেন্ট ডিভোর্সকেই বেছে নেন বেশিরভাগ মহিলারা
কী ভাবে করবেন পা পরিষ্কার?
একটি গামলায় হালকা উষ্ণ জল নিন। তাতে ১–২ চা চামচ বেকিং সোডা এবং ১–২ চা চামচ সামুদ্রিক নুন মেশান। এবার পা ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর হাত বা ছোট ব্রাশ দিয়ে আলতো করে পায়ের ত্বক ঘষুন। শেষে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে পা ধুয়ে শুকিয়ে নিন।


