Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের (ED Court Hearing) এজলাসে হাজির হন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এদিনের শুনানি শুরু হওয়ার আগেই ইডি-এর আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। ফোন লগইন বন্ধ হয়ে গেছে, কেউ ফোন করলে অন্যত্র চলে যাচ্ছে এবং অনধিকৃতভাবে টাকা দাবি করা হচ্ছে। তিনি জানিয়েছেন, লালবাজার সাইবার সেলে অভিযোগ দাখিল করবেন এবং দিল্লি ইডি দফতর ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন।

আদালতে চন্দ্রিমা (ED Court Hearing)
চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (ED Court Hearing) পাশ করেছেন এবং আগে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে তৃণমূলের ক্ষমতায় আসার পর তিনি বিধায়ক ও মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে থাকলেও তিনি এ পর্যন্ত বড় কোনও মামলায় এজলাসে হাজির হননি। তবে হাইকোর্টে এই মামলায় উপস্থিতির কারণ হিসেবে তিনি জানান, বর্তমানে তিনি তৃণমূলের লিগাল সেলের চেয়ারম্যান, তাই মামলার শুনানি দেখার জন্য আদালতে এসেছেন।
আরও পড়ুন: Ijtema 2026: বিশ্বজুড়ে আল্লার আহ্বান, কী এই ইজতেমা?
ঘটনার প্রেক্ষাপট (ED Court Hearing)
ঘটনার প্রেক্ষিতে উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার ইডি-র তল্লাশি চালানো হয়েছিল আইপ্যাক অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে কিছু ফাইল গাড়িতে তুলে বের করেন। তৃণমূল অভিযোগ করেছে, দলের গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়েছে। মামলাও দায়ের করা হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি-র বিরুদ্ধে।

কেন হয়নি শুনানি?
শুক্রবারের শুনানিতে বিপুল সংখ্যক তৃণমূল সমর্থক উপস্থিত থাকায় আদালতের কার্যক্রম শুরু করতে পারেননি। ভিড়ের কারণে বিচারপতি এজলাস ছেড়ে চলে যান। এ মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।


