Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমান WTC চক্রে ভারতীয় দল ৯টি ম্যাচ খেলে ৪টি জিতেছে এবং ৪টি হেরেছে। WTC-র ফাইনালে উঠতে গেলে জিততে হবে ৮টি ম্যাচ (India)।
WTC-র ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনা কতটা? (India)
বাকি দুই ফরম্যাটে ভাল ফর্মে থাকলেও টেস্ট ক্রিকেটে করুণ হাল ভারতীয় শিবিরের। একদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুরন্ত জয় আর অন্যদিকে ভারতের ধারাবাহিক ব্যর্থতা, সব মিলিয়ে টিম ইন্ডিয়া কার্যত অনেকটাই ব্যাকফুটে। অনেকের মতে কার্যত অসম্ভব ভারতের WTC-র ফাইনালে যাওয়া। সাম্প্রতিককালে ভারতীয় দল টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকলেও টেস্ট ক্রিকেটকে অবহেলা করলে চলবে না। যেখানে টেস্ট একটা দল বা প্লেয়ারের মাপকাঠি সেখানে ভারতীয় দলের সময় কোনঅভাবে ভাল যাচ্ছে না (India)।
প্রথমে ২০২৩-২৫ চক্রে WTC ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে দল আর এইদিকে ২০২৫-২৭ চক্রে ফাইনালের যোগ্যতা কার্যত একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ভারতের এই সময়কার অবস্থা বিচার করলে। একের পর এক সিরিজ হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ম্লান হয়ে যাচ্ছে। এই খারাপ হালের পর সমালোচনার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া ও দলের প্রধান কোচকে। অনেকের মতে ভারতের ব্যাটিং-বোলিংয়ে পরিকল্পনাহীন অবস্থা এবং কৌশলগত দুর্বলতা ভারতের টেস্ট ক্রিকেটকে মেঘাছন্ন করে তুলছে।

গত বারের ঘরের মাঠে নিউ জিল্যান্ড ভারতকে হারায় ৩-০ ব্যবধানে। সেই ধাক্কায় ভারত ছিটকে গিয়েছিল। আগের বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে লজ্জাজনক হার মেনে নিতে হয়েছিল (India)। তবে কি একেবারে শেষ ভারতের WTC-র ফাইনালে ওঠার স্বপ্ন?
আরও পড়ুন: Calcutta High Court : বেআইনি নির্মাণে ক্ষতি, মানবিক মুখ হাইকোর্টের—১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
তাহলে জেনে নেওয়া যাক এই মুহূর্তে WTC চিত্র। বর্তমানে ভারত ৯টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৪টি ম্যাচ জিতেছে ও ৪টি ম্যাচ হেরেছে। ইংল্যান্ড সফর ভাল হলেও ঘরের মাঠে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে ভারতীয় দল। ঘরের মাটিতে স্পিন সামলাতে না পেরেই বিপত্তি ঘটেছে। ডেটা সাইন্স বলছে ভারতের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৪ শতাংশ।
ভারতের হাতে বাকি রয়েছে ৯টি ম্যাচ। যার মধ্যে ভারতকে জিততে হবে ৮টি ম্যাচ। তবে বর্তমান ফর্মের নিরিখে যা একপ্রকার অসভব। ভারতের জয় শতাংশ ৪৮.১৫। পাকিস্তানের থেকেও কম। ভারতের বাকি ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ম্যাচ, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট (India)।


