Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজ সিরিজ চলাকালীন বেন স্টোকসদের ছুটি কাটানোর সময় অভিযোগ ওঠে মদ্যপানের। এবার ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে সাফাই দিলেন দলের কোচ (Brendon McCullum)।
স্টোকসদের পাশে ম্যাকালাম (Brendon McCullum)
অ্যাশেজ সিরিজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। সিরিজে ইংল্যান্ড দলের ফর্ম নিয়ে সমালোচনা অব্যাহত। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সমালোচনা করেছেন দলের কোচ ও অধিনায়কের। শুধু ব্যর্থতা নয়, স্টোকসদের এই সিরিজ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যার পর রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী দলের কাছে জবাব চেয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই আবহে ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন বাজবল কোচ ম্যাকালাম (Brendon McCullum)।
১১ দিনেই অ্যাশেজসিরিজের নির্ণায়ক হয়ে গিয়েছিল। প্রথম তিন টেস্ট জিতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে অস্ট্রেলিয়া। এই সময় তৃতীয় টেস্টের পর ক্রিকেটারদের ছুটি দিয়েছিলেন ম্যাকালাম। এই ছুটিকে ঘিরেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই সময় ফুরফুরে মেজাজে কীভাবে ছুটি কাটাতে পারেন একটা দল এতটা খারাপ পারফর্ম করার পর। এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ উঠেছে ইংল্যান্ড ক্রিকেটারদের বিরুদ্ধে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী এই ছুটিতে নাকি অতিরিক্ত মদ্যপান করেছিলেন ইংরেজ ক্রিকেটারদের।

এবার সেই বিতর্কের মাঝে বেন স্টোকসদের পাশে দাঁড়ালেন কোচ ম্যাকালাম। গত বছর নিউ জিল্যান্ডে গিয়ে নাইট ক্লাবে হাতাহাতির ঘটনায় জড়িয়ে গিয়েছিলেন হ্যারি ব্রুক। তারপরেও সাদা বলের ক্রিকেটে ম্যাকালাম তাকেই অধিনায়ক হিসেবে চান। ম্যাকালামের বাজবল দর্শন নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই তাঁর কাজের পদ্ধতিতে খুশি নয় কিন্তু তিনি নিজের কাজের পদ্ধতিও পাল্টাতে চান না বলেই জানিয়েছেন।

আরও পড়ুন: Champahati: ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল চম্পাহাটির বাজি কারখানা, ঝলসে জখম ৪
ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে ম্যাকালাম বলেছেন, ‘সত্যি বদলে আমাদের দলের অর্ধেকে মদ্যপানই করে না। কখনও-কখনও হয়তো দুটো বিয়ার খায়। আমার তো মনে হয় বহু মানুষই এইটুকু পান করে।’ অর্থাৎ বিতর্কের মাঝে দাঁড়িয়ে দলের কোচের স্পষ্ট বার্তা যে কোনও ক্রিকেটার তেমন কোনও বাড়াবাড়ি করেননি। তবে এই বিতর্কের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে শাস্তির মুখেও পড়তে হতে পারে অভিযুক্ত ক্রিকেটারদের।
অ্যাশেজ সিরিজে ১–৪ হেরেছে ইংল্যান্ড। অনেকেই মনে করছেন এবার চাকরি যেতে পারে ম্যাকালামের। এত কিছু নিয়ে অবশ্য ভাবছেন না ম্যাকালাম। বলে দিচ্ছেন, ‘নিজের পদ্ধতিতে গভীর বিশ্বাস রয়েছে আমার। আমি ক্রিকেটের বিবর্তন এবং অগ্রগতির পক্ষে। সকলকে উৎসাহিত করি। একটা সিদ্ধান্ত নিতেই হয় (Brendon McCullum)।’


