Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় দেড় দশক পর কলকাতা মেট্রোয় (Kolkata Metro Rail) ফিরছে এক পুরনো কিন্তু যাত্রীবান্ধব ব্যবস্থা-রিটার্ন টিকিট। অর্থাৎ এবার আর আলাদা করে যাওয়া ও ফেরার সময় দু’বার লাইনে দাঁড়াতে হবে না। একবারেই যাতায়াতের টিকিট কেটে স্বস্তিতে মেট্রো সফর করতে পারবেন নিত্যযাত্রীরা। লোকাল ট্রেনের মতোই এই ব্যবস্থায় যাওয়া-আসা দু’দিকের সুবিধা মিলবে।
পরীক্ষামূলকভাবে এই রিটার্ন টিকিট ব্যবস্থা চালু (Kolkata Metro Rail)
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আপাতত (Kolkata Metro Rail) পরীক্ষামূলকভাবে এই রিটার্ন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীরা একবার টিকিট কেটে এন্ট্রি গেটে স্ক্যান করে যাত্রা শুরু করতে পারবেন। ফেরার সময়েও আর বুকিং কাউন্টারে যেতে হবে না-রিটার্ন টিকিট সঙ্গে থাকলেই সরাসরি স্ক্যান করে মেট্রোয় ওঠা যাবে। তবে শর্ত একটাই, ফেরার যাত্রার জন্য টিকিটটি নিজের কাছে যত্ন করে রেখে দিতে হবে।

মেট্রোর পাঁচটি রুটেই এই পরিষেবা চালু (Kolkata Metro Rail)
বর্তমানে মেট্রোর পাঁচটি রুটেই এই পরিষেবা চালু হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১ আগস্ট থেকে কলকাতা মেট্রোতে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল রিটার্ন টিকিট। সেই সময় থেকেই যাঁদের স্মার্ট কার্ড নেই, তাঁদের প্রতিবার যাতায়াতে দু’বার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছিল যাত্রীদের বিরক্তিও।

আরও পড়ুন: Atal Pension Yojana: মাসে মাসে পাবেন ৫০০০ টাকা, করুন ছোট্ট একটা কাজ
বিশেষ করে অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল, একবারেই যাওয়া-আসার টিকিট চালু করার। সেই দাবি অবশেষে বাস্তব রূপ পেল। এর পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ৫ টাকা হওয়ায় খুচরো সমস্যাও দেখা দিত কাউন্টারে। ১৫, ২৫ বা ৩৫ টাকার ভাড়ায় ঠিক টাকা মেলাতে গিয়ে সমস্যায় পড়তেন যাত্রী ও কর্মীরা-রিটার্ন টিকিট চালু হওয়ায় সেই ঝামেলাও অনেকটাই কমবে বলে আশা।


