Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবারও কি বৃদ্ধির ধারা বজায় রাখবে দালাল স্ট্রিট? সে দিকেই এখন নজর বাজার বিশেষজ্ঞ থেকে বিনিয়োগকারীদের (Stocks)।
এই ৫ স্টকে নজর রাখার পরামর্শ (Stocks)
ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির পরেই তার ইতিবাচক প্রভাব পড়েছিল শেয়ার মার্কেটে। বৃদ্ধির আবহ তৈরি হয়েছে দালাল স্ট্রিটে। শেষ ট্রেডিং সেশনে বৃদ্ধি হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ০.৫৯ শতাংশ বা ৪৮৭ পয়েন্ট বেড়ে রয়েছে ৮২ হাজার ৩৪৪ পয়েন্টে। নিফটি৫০ বেড়েছে ০.৬৬ শতাংশ বা ১৬৭ পয়েন্ট। এর জেরে এই সূচক রয়েছে ২৫ হাজার ৩৪২ পয়েন্টে। এর পাশাপাশি বৃদ্ধি হয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি-র মতো সেক্টরাল ইনডেক্সেরও (Stocks)।
বৃহস্পতিবারও এই ধারা বজায় থাকে কিনা সেই দিকেই নজর রেখেছেন বিশেষজ্ঞরা। তবে গিফ্ট নিফটি নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে, যার ফলে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে লগ্নিকারীদের কপালে। এ দিন গিফ্ট নিফটি ৬৫ পয়েন্ট বা ০.২৬ শতাংশ ডাউন রয়েছে। যা নেগেটিভ স্টার্টের সম্ভাবনা বেড়েছে। এর পাশাপাশি শেষ ট্রেডিংয়ে আমেরিকার বাজার ছিল ডাউন। সকাল থেকেই ডাউন রয়েছে এশিয়ার বিভিন্ন বাজারও। এই আবহে কোন কোন স্টকে লাভ পেতে পারেন তারই পরামর্শ দিলেন এক্সপার্টরা।

আরও পড়ুন: Margarita Hut: আকাশের মাঝে একটুকরো স্বপ্ন: আসলে কেমন জানেন পৃথিবীর সবচেয়ে দুর্গম হোটেল?
- কানাড়া ব্যাঙ্ক: এই সংস্থার স্টকের দাম এখন ১৫৭.৭০ টাকা। এর টার্গেট প্রাইস ১৬৮ টাকা এবং স্টপ লস ১৫২ টাকা।
- জিন্দাল স্টিল: এই স্টকে বুলিশ প্যাটার্ন থাকার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। জিন্দাল স্টিলের স্টকের দাম এখন ১ হাজার ১২০ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ২০০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৮০ টাকা।
- পেটিএম: এই সংস্থার স্টকেও স্ট্রং বুলিশ প্যাটার্ন থাকার কথা জানাচ্ছেন মার্কেট এক্সপার্টরা। এই স্টকের দাম ১ হাজার ১৭৭ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ২২০ টাকা এবং স্টপ লস ১ হাজার ১৪৫ টাকা।
- হিন্দুস্তান পেট্রোলিয়াম: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। হিন্দুস্তান পেট্রোলিয়ামের স্টকেও বুলিশ প্যাটার্নের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ৪৩৩ টাকা। এর টার্গেট প্রাইস ৪৫০ টাকা এবং স্টপ লস ৪২০ টাকা।
- এইচবিএল ইঞ্জিনিয়ারিং: এই সংস্থার স্টকের দাম এখন ৭৩৪ টাকা। এর টার্গেট প্রাইস ৭৮৫ টাকা এবং স্টপ লস ৭১৪ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


