Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার বাজার খোলার সময় থেকেই ডাউন ছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)।
বাজেটের আগে শেয়ার মার্কেট থাকল ডাউন (Sensex and Nifty50)
চলতি সপ্তাহের টানা তিন দিন উত্থানের মুখ দেখেছিল শেয়ার মার্কেট। তবে আবার পতনের খাদে দাঁড়িয়ে দেশের স্টক মার্কেট। বিশেষজ্ঞদের মতে বাজেটের আগে লগ্নিকারীদের মধ্যে যে প্রফিট বুকিংয়ের প্রবণতা রয়েছে সেটাই দুই ইনডেক্সের পতনের কারণ। শুক্রবার বাজার খোলার পর থেকেই ডাউন ছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্স। শেষ ক্লোজিংয়ের থেকে ০.৬০ শতাংশের কমে ওপেনিং
হয় দুই ইনডেক্সের। সারাদিন টানাপোড়েন লক্ষ্য করা গিয়েছে। শেষ লগ্নে এসে কিছুটা সামলে ওঠে মার্কেট (Sensex and Nifty50)।
শুক্রবার বাজার বোনদের সময় সেনসেক্স ৮২ হাজার ২৬৯ পয়েন্টে ছিল। ২৯৬ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমেছে শেষ ক্লোজিংয়ের তুলনায়। অন্যদিকে নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৩২০ পয়েন্টে। এই সূচক কমেছে ৯৮ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ।
স্মল ক্যাপ ইনডেক্সগুলির ক্ষেত্রে দেখা গিয়েছে বিপরীত ছবি। এই ইন্ডেক্সগুলির বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে। বিএসই ২৫০ স্মল ক্যাপ ইনডেক্স ১.২৫ শতাংশ বেড়েছে। অবশ্য মিড ক্যাপ ইনডেক্স কমেছে ০.০৯ শতাংশ। সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যেও মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে। নিফটি-তে ইন্ডিয়া ডিফেন্স, এফএমসিজি, রিয়েলটি, অটো, ফার্মার মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। কিন্তু পতন হয়েছে ব্যাঙ্ক, মেটাল, আইটি, ফিনানশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সগুলির।
আরও পড়ুন: Bengal: বোলারদের দাপটে চালকের আসনে বাংলা
১ ফেব্রুয়ারি, রবিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের আগে শুক্রবারই ছিল শেষ ট্রেডিং সেশন। এ দিন আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা স্টিল, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মতো একাধিক হেভিওয়েট স্টকে প্রফিট বুকিংয়ের প্রবণতা দেখা গিয়েছে আর এর প্রভাবে পতনের মুখে রয়েছে শেয়ার মার্কেট, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি রয়েছে ভূ-রাজনৈতিক অস্থিরতা, টাকার দামে পতন, বিদেশি লগ্নি সরে যাওয়ার মতো ফ্যাক্টরগুলি (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


