Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের মুখে রাজ্যের অন্তর্বর্তী বাজেট (Opposition on Budget) একদিকে যেমন একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা এনেছে, তেমনই সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বেকার যুবকদের জন্য নতুন ভাতা প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির পাশাপাশি এবার প্রথমবার সরাসরি বেকার যুবকদের আর্থিক সহায়তার ঘোষণা করল রাজ্য সরকার।
ন্যূনতম আর্থিক ভরসা (Opposition on Budget)
বাজেটে জানানো হয়েছে, মাধ্যমিক উত্তীর্ণ (Opposition on Budget) এবং ২১ থেকে ৪০ বছর বয়সি রাজ্যের বেকার যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। ‘বাংলার যুব সাথী’ নামে এই প্রকল্পের লক্ষ্য, চাকরির প্রস্তুতির সময়ে যুবসমাজকে ন্যূনতম আর্থিক ভরসা দেওয়া। সরকারের যুক্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, প্রশিক্ষণ কিংবা ইন্টারভিউয়ের সময় আর্থিক চাপ অনেকটাই কমবে এই ভাতার মাধ্যমে।

তবে এই ঘোষণার পরই রাজনৈতিক তরজা (Opposition on Budget) শুরু হয়েছে। বিরোধী দলনেতার দাবি, ভাতা ঘোষণা আসলে কর্মসংস্থান দিতে ব্যর্থতারই স্বীকারোক্তি। তাঁদের মতে, রাজ্যে বিপুল সংখ্যক বেকার ও পরিযায়ী শ্রমিক রয়েছেন, কিন্তু স্থায়ী চাকরির রূপরেখা না তুলে ধরে সরকার ভাতা নির্ভর নীতিতেই হাঁটছে। ভাতা দিয়ে যুবসমাজকে সাময়িক স্বস্তি দিলেও, দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের অভাব থেকেই যাচ্ছে-এই অভিযোগ তুলেছে বিরোধীরা।
স্পষ্ট ভোট কৌশল
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্ত নিছক আর্থিক নয়, বরং স্পষ্ট ভোট কৌশল। যেমন ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নারী ভোটব্যাঙ্কে বড় প্রভাব ফেলেছিল, তেমনই এবার সেই ‘ভাতা মডেল’ যুব সমাজের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। পাঁচ বছরে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বিপুল অর্থ পৌঁছেছে মহিলাদের হাতে, আর এবারের বাজেটে সেই ভাতার অঙ্ক আরও বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতায় যুবকদের জন্য নতুন প্রকল্প।


