Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: রাজ্য সরকারপোষিত স্কুলের (High Court on DA) শিক্ষক, শিক্ষাকর্মীরা কি বকেয়া ডিএ পাবেন? রাজ্যকে এই নিয়ে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে রাজ্যের কাছে লিখিত রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।
বকেয়া ডিএ নিয়ে সংশয় (High Court on DA)
গত বুধবার তথা ১৮ অগস্ট সুপ্রিম কোর্টে রাজ্য (High Court on DA) জানিয়েছে ইতিমধ্যেই সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু সরকারপোষিত শিক্ষক ও শিক্ষাকর্মীরা এখনও তা পাননি বলে অভিযোগ। তাঁরা বকেয়া ডিএ পাবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শিক্ষকদের সংগঠন ‘এবিটিএ’।
রাজ্যকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ (High Court on DA)
শুক্রবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি সিনহা এই নিয়ে রাজ্যকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে লিখিত আকারে তাদের এই নিয়ে অবস্থান জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: Tulu Mondal: মেঘের আড়াল থেকে সব দেখছেন, গ্ৰেফতারিকে চ্যালেঞ্জ করে টুলুর মামলা খারিজ
সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সরকারপোষিত শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ দিতে খরচ হবে ৪২ কোটি টাকা। তারমধ্যে সরকারি কর্মচারীদের জন্য ১১,৭৯০ কোটি, পেনশনভোগীদের জন্য ১১,৬১১ কোটি এবং সরকারপোষিত শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ দিতে খরচ হবে ১৮,৩৬৯ কোটি টাকা। কিন্তু সরকারপোষিত শিক্ষক-শিক্ষাকর্মীদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁরা বকেয়া ডিএ-এর টাকা পাননি।


