Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কানাডার বিরুদ্ধে কার্যত একপেশে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল দক্ষিণ আফ্রিকা (South Africa)।
প্রথম ম্যাচে সহজ জয় দক্ষিণ আফ্রিকার (South Africa)
শুরুর দিকে নেপাল, আমেরিকা নেদারল্যান্ডসের মতো দেশগুলি যে লড়াই করেছিল গতকাল কানাডার ম্যাচে সেই লড়াই দেখা গেল না। গত বারের রানার্স দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে সহজ জয় দিয়ে শুরু করল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কানাডাকে ৫৭ রানে হারল প্রোটিয়ারা। অন্যদিকে জিম্বাবোয়ের কাছে ৮ উইকেটে হারে ওমান (South Africa)।

অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কানাডা। প্রথমে ব্যাট করার সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে সক্ষম হয় প্রোটিয়া ব্যাটাররা। ওপেন করতে নেমে কুইন্টন ডি কক ২২ বলে ২৫ রান করেন। মার্করাম ওপেন করতে নেমে করেন ৩২ বলে ৫৯ রান। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও ১টি ছয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে রায়ান রিকলটন ২১ বলে ৩৩ রান করেন। ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস শেষ পর্যন্ত থেকে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যায়। মিলার করেন ৩৯ এবং স্টাবস করেন ১৯ বলে ৩৪ রান। ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ২১৩।

কানাডার বোলিং কোনওভাবেই সমস্যায় ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। তবে ৩১ রানে ৩ উইকেট নিয়ে নজর করেছেন কানাডার অলরাউন্ডার অনশ পটেল। এ ছাড়া দিলপ্রীত নেন ১ উইকেট ৪০ রান খরচ করে।
ব্যাট করতে নেমে কানাডার ব্যাটিং তেমন কিছু উল্লেখযোগ্য মনে হয়নি। বরং এত বড় টুর্নামেন্টে অনেকটাই ফিকে মনে হয় তাদের ব্যাটিং। তিন নম্বরে নামা নবনীত ঢালিওয়াল এবং ছ’নম্বরে নামা হর্ষ ঠাকের ছাড়া কেউ ২২ গজে দাঁড়াতেই পারেননি। হর্ষ করেন ২৯ বলে ৩৩। ২টি চার এবং ছয় মারেন তিনি। নবনীত ৭টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কানাডা করে ৮ উইকেটে ১৫৬।
আরও পড়ুন: Vishal Dadlani: সঙ্গীত দুনিয়ায় সুপারিশের বিরুদ্ধে বিদ্রোহ বিশাল দাদলানির
দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার লুঙ্গি এনগিডি ৪ উইকেট নেন ৩১ রানের বিনিময়। মার্কো জানসেন ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। কর্বিন বস নিয়েছেন ২৭ রান দিয়ে ১ উইকেট। কাগিসো রাবাডার ঝুলিতে রয়েছে ১ উইকেট।

সোমবার দ্বিতীয় ম্যাচে ওমানের বিরুদ্ধে জিম্বাবোয়ে সহজ জয় পেয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওমান ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায়। সর্বোচ্চ বিনায়ক শুক্লর ২১ বলে ২৮। সুফিয়ান মেহমুদ করেন ৩৯ বলে ২৫। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার ব্রায়ান বেনেট ৩৬ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া ব্রেন্ডন টেলর করেন ৩০ বলে ৩১ রান (South Africa)।


