Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান (PCB Chief)।
সুর নরম পাকিস্তানের (PCB Chief)
অনেক টালবাহানার পর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা পাকিস্তান দলকে নির্দেশ দিয়েছে ভারতের বিরুদ্ধে মাঠে নামার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হবে দুই দল। আইসিসি-র হস্তক্ষেপে অবশেষে পাকিস্তান রাজি হয়েছে। এবার সেই নিয়ে মুখ খুললেন মহসিন নকভি। তিনি জানিয়েছেন নিজেদের কোনও স্বার্থসিদ্ধির জন্য নয় বরং বাংলাদেশের কথা ভেবেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের দাবি মেটায় তারাও রাজি হয়েছে খেলতে (PCB Chief)।
বাংলাদেশকে পর্যাপ্ত সম্মান ও সুবিচার পাইয়ে দিতেই নাকি এত কিছু পাকিস্তানের। আইসিসি-র সিদ্ধান্তের বিরোধিতা করেছিল পাকিস্তান। পাকিস্তানের মনে হয়েছিল আইসিসি বাংলাদেশের সাথে অবিচার করেছে। তাই সুবিচারের জন্যই ম্যাচ বয়কটের পথে হেঁটেছিল পাকিস্তান। বিশ্বকাপ বয়কট করার জন্য শেষ পর্যন্ত বাংলাদেশের কোনও শাস্তি হয়নি। তাদের পড়তে হয়নি কোনও জরিমানার মুখেও। সেই কারণেই পাকিস্তান তাদের পূর্ব সিদ্ধান্ত থেকে পিছু হঠেছে বলে জানিয়েছে তারা।

নকভি বলেন, ‘বাংলাদেশের বিষয়টা ছাড়া অন্য কিছু আলোচনাই হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সম্মান পাইয়ে দেওয়া। ওঁদের প্রতি যে অবিচার হয়েছিল, সেটা ফুটিয়ে তোলাই লক্ষ্য ছিল। আর বাংলাদেশের সব দাবি শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ, ওদের সঙ্গে যে ভুল হয়েছিল, সেটাও স্পষ্ট। এটা ছাড়া আমাদের কোনও ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না ম্যাচ না খেলার পিছনে। তাই বাংলাদেশের দাবি মেনে নেওয়ার পরেই আমরা ম্যাচ খেলতে রাজি হই।’

আরও পড়ুন: Vande Mataram: সরকারি অনুষ্ঠানে এবার আবশ্যক জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’
তবে বিশেষজ্ঞদের মতে আইসিসি-র হস্তক্ষেপের কারণেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এমনকি এই সিদ্ধান্তে যদি পাকিস্তান অনড় থাকতো তবে নানান ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো পাকিস্তানকে। যার মধ্যে রয়েছে আর্থিক জরিমানা, শাস্তি। পাকিস্তান বয়কটের সিদ্ধান্তে পাশে পায়নি কাউকে। শ্রীলঙ্কা এবং আমিরশাহির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও প্রকারন্তে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে চাপ দেওয়া হয়। তাই কিছুটা বাধ্য হয়েই নিজেদের ঢোক গিলতে বাধ্য হয়েছে এবং সুর নরম করেছে (PCB Chief)।


