Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে(Police Recruitment)। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
লিখিত পরীক্ষার নম্বরহীন তালিকা প্রকাশ (Police Recruitment)
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৫ সালে লিখিত পরীক্ষা হয়। সেই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় গত বছরের ২৯ ডিসেম্বর। কিন্তু সেই লিখিত পরীক্ষার নম্বরহীন তালিকা প্রকাশ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
আরও পড়ুন: Metro SC: চিংড়িহাটা মেট্রো: সুপ্রিম কোর্টে রাজ্য, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা
নতুন তালিকা প্রকাশের নির্দেশ (Police Recruitment)
সেই নম্বরহীন তালিকাকে চ্যালেঞ্জ করে নম্বরসহ তালিকা প্রকাশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ। বুধবার সেই মামলার শুনানিতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য্য লিখিত পরীক্ষার ফলের নম্বর সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিলেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে।



