Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা (Abhishek Sharma)।
ICC Rankings-এ শীর্ষ স্থান ধরে রাখলেন অভিষেক (Abhishek Sharma)
বুধবার প্রকাশিত হয়েছে আইসিসি-র টি-টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিং, সেখানে নিজের জায়গা ধরে রেখেছেন এভার্টের তারকা ওপেনার অভিষেক শর্মা। তবে বোলারদের তালিকায় সামান্য ব্যবধান রয়েছে বরুণ চক্রবর্তী এবং পাকিস্তানের আব্রার আহমেদের মধ্যে। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা (Abhishek Sharma)।

ব্যাটারদের তালিকায় অভিষেক শর্মার পয়েন্ট ৯০৯। দ্বিতীয় স্থানে রয়েছেন ফিল সল্ট। তাঁর পয়েন্ট ৮২১। তারপর রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৭৬৯), জস বাটলার (৭৬৬) এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা (৭৫৪)। এই তালিকায় এক ধাপ উপরে উঠে অষ্টম স্থানে রয়েছেন নিউ জিল্যান্ডের টিম সেইফার্ট। ভারতের ঈশান কিষাণ সাত ধাপ উপরে উঠে ২৫ নম্বরে রয়েছেন।

বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর পয়েন্ট ৭৭৩। তবে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের আব্রার আহমেদ (৭৫৩)। বরুণের সাথে খুব বেশি পয়েন্টের পার্থক্য নেই তাঁর। শীর্ষ দশে উল্লেখযোগ্য পরিবর্তন হলো শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এক ধাপ উঠে পঞ্চম স্থানে জায়গা করে নেওয়া।

আরও পড়ুন: Bangladesh Trade: বাংলাদেশে ভোটের আগে নিরাপত্তা জোরদার, ঘোজাডাঙা দিয়ে আপাতত বন্ধ বাণিজ্য
অলরাউন্ডারদের তালিকায় জিম্বাবোয়ের সিকান্দার রাজা আবার ফিরেছেন এক নম্বরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে তাঁর এই সাফল্য। কলম্বোতে ওমানের বিরুদ্ধে জিম্বাবোয়ে আট উইকেটে জয় পায়। সেই ম্যাচে রাজা বল হাতে চার ওভারে ১/১৭ নিয়ে ওমানকে ১০৩ রানে আটকে রাখতে সাহায্য করেন। পরে ব্যাট হাতে জয়ের রানও আসে তাঁর ব্যাট থেকে (Abhishek Sharma)।


