Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সেনসেক্স নেমেছে ৫০০ পয়েন্টের বেশি। নিফটি৫০ পড়েছে প্রায় ০.৫২ শতাংশ (Sensex and Nifty)।
পতন দেখলো শেয়ার মার্কেট (Sensex and Nifty)
চলতি সপ্তাহে কিছুটা আশা জাগালেও বৃহস্পতিবার দেশের শেয়ার মার্কেট সকাল থেকেই ডাউন ছিল। এই দিন সেনসেক্স পড়েছে ৫০০ পয়েন্টের বেশি এবং নিফটি৫০ পড়েছে ০.৫২ শতাংশ। যার জেরে নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৮০০ পয়েন্টের আশেপাশে এবং সেনসেক্স রয়েছে ৮৩ হাজার ৭৫০ পয়েন্টের নিচে (Sensex and Nifty)।
যদিও শেষ ক্লোজিংয়ের থেকে ৭৪ কম পয়েন্টে ওপেনিং হয়েছিল নিফটি৫০। সেনসেক্সের ওপেনিং হয়েছিল ২৪০-র কম পয়েন্টে। এরপর বেলা যত বাড়তে থাকে তত পতনের মাত্রাও বাড়তে থাকে।
বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি সংস্থার স্টকগুলির পতন হয়েছে সবচেয়ে বেশি। নিফটি৫০ ইনডেক্সের লিস্টেড সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমেছে ইনফোসিস, উইপ্রো, টিসিএস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক-এর। সেনসেক্সের ক্ষেত্রেও দেখা গিয়েছে একই প্রবণতা।

আরও পড়ুন: India: ঈশান-হার্দিকের তৈরি করা মঞ্চে বাজিমাত ভারতীয় বোলারদের
ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞদের মতে, ‘সাম্প্রতিক মার্কিন চাকরি-সংক্রান্ত তথ্যের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আইটি সংস্থার পতনের পিছনে। আমেরিকায় নতুন ১ লক্ষ ৩০ হাজার চাকরি তৈরি হয়েছে এবং বেকারত্বের হার কমে নেমেছে ৪.৩% এ। এই পরিস্থিতি এমন ইঙ্গিত দিচ্ছে, ফেডারেল রিজার্ভ সুদের হার সাম্প্রতিক কালে কমাতে নাও পারে (Sensex and Nifty)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


