Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত দেড় বছর ধরেই রজনীকান্তের প্রাক্তন জামাই ধনুষের সঙ্গে ম্রুণালের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছিল (Mrunal Thakur)। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ হওয়া সব মিলিয়ে অনুরাগীদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। যদিও প্রকাশ্যে তাঁরা একে অপরকে ‘বন্ধু’ বলেই উল্লেখ করেছেন, তবু ফিল্মি মহলে চর্চা থামেনি। আরও শোনা যায়, একটি বিশেষ ঘরোয়া অনুষ্ঠানের প্রস্তুতিও নাকি শুরু হয়েছিল। উভয় পরিবারের উপস্থিতিতে নাকি মালাবদল হবে এমন খবরও ছড়ায় বিনোদন জগতে। বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা এই জল্পনাই আগুনে ঘি ঢালে।

সহঅভিনেতার রসিকতা (Mrunal Thakur)
সূত্রের খবর, ম্রুণালের সহঅভিনেতা অজয় দেবগন নাকি একটি প্রচারমূলক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে রসিকতা করেন। তাঁর মন্তব্য ঘিরেও জল্পনা আরও ঘনীভূত হয়। অনুরাগীরা ধরে নেন, ধোঁয়া যখন উঠছে, আগুন নিশ্চয়ই কোথাও আছে! এদিকে ম্রুণাল বর্তমানে সিদ্ধান্ত চতুর্বেদী–র সঙ্গে ‘দো দিওয়ানে শহের মে’ ছবির প্রচারে ব্যস্ত। সেই প্রচারের মাঝেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।
“বিয়ে করতে হবে বলেই বন্ধনে আবদ্ধ হব?” (Mrunal Thakur)
এক সাক্ষাৎকারে ম্রুণাল স্পষ্ট করে জানান, তিনি শুধুমাত্র সামাজিক চাপের কারণে বিয়েতে বিশ্বাসী নন। সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রীর বক্তব্য, “বিয়ে করতে হবে বলেই যে কোনও বন্ধনে আবদ্ধ হতে হবে, আমি সেভাবে ভাবি না। জীবনে সঠিক সময়ে সঠিক মানুষ পেলে তবেই ভাবব। এমন কেউ, যাকে ভরসা করা যায়, যার সঙ্গে নীরবতাতেও অস্বস্তি হবে না ঠিক তেমন মানুষ পেলেই বিয়ে করা উচিত।” এই মন্তব্য থেকেই অনেকের ধারণা, আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই অভিনেত্রীর।

“আজ গায়ে হলুদ, কাল সঙ্গীত…” (Mrunal Thakur)
তবে গুঞ্জন থামেনি। শনিবার বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে খানিক রসিকতার সুরেই ম্রুণাল বলেন, “আজ গায়ে হলুদ, কাল সঙ্গীত… আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না!” এরপরই তিনি যোগ করেন, “আমার বিয়ে ঠিক হয়ে গেল, আর আমিই জানলাম না! নিজের বিয়ের গল্প শুনছি আর হাসছি। আজ পর্যন্ত কোনও অনুভূতি লুকিয়ে রাখতে পারিনি। তাই বিয়ের পিঁড়িতে বসলে সে খবরও লুকিয়ে রাখব না। সবাইকে জানাব।” সূত্রের খবর, এই মন্তব্যেই কার্যত জল্পনায় জল ঢেলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: America: মার্কিন পুলিশের গাড়ির ধাক্কা ভারতীয় পড়ুয়ার মৃত্যু
অসমবয়সি প্রেম: বাস্তব না রটনা?
ধনুষ ও ম্রুণালের বয়সের ফারাক প্রায় নয় বছর। তবে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বয়সের ব্যবধান নতুন কিছু নয়। বরং তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলই অনেক সময় গুঞ্জনকে বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যমের যুগে ছোট্ট ইঙ্গিতও মুহূর্তে ‘বিয়ের খবর’ হয়ে ছড়িয়ে পড়ে।



