Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলম্বো প্রেমদাসা স্টেডিয়ামে দেখা গেল দুই ভাগে বিভক্ত VVIP বক্স (IND vs PAK)।
টসে হার ভারতের (IND vs PAK)
ভারত-পাক মহারণের ছবি বারবারই মাঠ থেকে মাঠের বাইরে ছড়িয়ে পড়ে। এশিয়া কাপের পুনরাবৃত্তি এই ম্যাচেও দেখা গেল। প্রত্যাশামতোই এই ম্যাচেও হাত মেলালেন না সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘা। আজ মুখোমুখি হওয়ার আগে যথেষ্ট জলঘোলা হয়েছে এই ম্যাচ নিয়ে পাকিস্তানের সৌজন্যে। এবার হাত না মেলানোর পাশাপাশি দেখা গেল আর একটা ছবি। দুই ভাগে ভাগ করা হলো VVIP গ্যালারিও। এই ছবি প্রথম দেখলো ক্রিকেটবিশ্ব (IND vs PAK)।
ম্যাচের আগে VVIP গ্যালারিতে দেখা যায়, মোট দুটো এনক্লোজার করা হয়েছে। একটিতে বসে আছেন ICC চেয়ারম্যান জয় শাহ। BCCI কর্তা অরুণ ধুমাল ও রাজীব শুক্লা। তার পাশের এনক্লোজারে রয়েছেন PCB চেয়ারম্যান মহসিন নকভি ও PCB কর্তা সলমন নাসির। দুই দল হাত মেলাবে কিনা প্রশ্ন ছিলই। অপারেশন সিঁদুরের পর থেকে দুই দল হাত মেলায়নি। এ বার ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দলের খেলোয়াড়রা ম্যাচের আগে বা পরে একে অপরের সঙ্গে হাত মেলাবেন না।
তবে দুই দলের শত্রুতা যাই হোক সমর্থকরা যে কতটা উত্তেজিত এই ম্যাচ নিয়ে তা দর্শক ভর্তি গ্যালারিই বলে দিচ্ছে। মাঠে উপস্থিত রয়েছেন ভারতের তারকা ব্যাটার ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শুরুর আগে দেখা করলেন ভারতীয় দলের সঙ্গেও। খেলা শুরুর আগে ভারতীয় দলের ডাগ আউটে গেলেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোহিত উৎসাহ জোগালেন ভারতীয় ক্রিকেটারদের।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়ার মুখে অঙ্কিতা, ত্রাতা হলেন অভিষেক
অভিষেক শর্মা এই ম্যাচে ফিরলেন। তবে টসের ভাগ্য এই ম্যাচে ভারতের সঙ্গে দিলো না। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। স্পিন সহায়তার কথা মাথায় রেখে পাকিস্তান দলে পাঁচজন স্পিনার নিয়ে ভারতের বিরুদ্ধে খেলছে আজ।
ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা
পাকিস্তানের প্রথম একাদশ (IND vs PAK)
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সলমন আলি আঘা, বাবর আজম, মহম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আসরফ, উসমান খান, শাহিন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক


