Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গিফ্ট নিফটি থেকে মিউটেড স্টার্টের সম্ভাবনাই বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stocks)।
প্রথম সেশনে নজর রাখুন এই স্টকগুলিতে (Stocks)
গত সপ্তাহের শেষ দুই সেশনে ধস নেমেছিল শেয়ার মার্কেটের। তারপর সোমবার আবার শুরু হচ্ছে ট্রেডিং সেশন। আগের সপ্তাহের ধসের পর এই সপ্তাহে বদল হবে কিনা সেই দিকেই তাকিয়ে লগ্নিকারীরা। শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছিল ১.২৬ শতাংশ। নিফটি নেমেছিল ১.৩০ শতাংশ (Stocks)।
এই পতনের কারণে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স ছিল ২৫ হাজারের নীচে এবং বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স নেমেছিল ৮২ হাজার ৬২৬ পয়েন্টে। তবে সোমবার এশিয়ার বিভিন্ন বাজারে মিশ্র পরিস্থিতি দেখা গিয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গিফ্ট নিফটি দেখে মিউটেড স্টার্টের সম্ভাবনাই বেশি বলেই মনে করছেন এক্সপার্টরা। এই আবহে বিশেষজ্ঞরা একাধিক স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন: Katwa Train Fire: কাটোয়ায় ট্রেনে ভয়াবহ আগুন, নেপথ্যে নাশকতার ছক?
- ব্লুস্টার: ব্লুস্টারের শেয়ার দর রয়েছে এই মুহূর্তে ১ হাজার ৯৯৭ টাকায়। এর টার্গেট প্রাইস ২ হাজার ১৩০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৯৩৩ টাকা।
- বাজাজ ফিনান্স: এই সংস্থার শেয়ার নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই ফিনান্স সংস্থার স্টকে বুলিশ রিভার্সাল প্যাটার্নের কথা জানিয়েছেন বিশ্লেষকরা। এই স্টকের দাম এখন ১ হাজার ২৫ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৬০ টাকা এবং স্টপ লস ১ হাজার ১০ টাকা।
- স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড: বিশ্লেষকরা জানিয়েছেন এই স্টকেও ধারাবাহিক বুলিশ প্যাটার্নের কথা। এই স্টকের দাম ১৫৯ টাকা। এর টার্গেট প্রাইস ১৬৬ টাকা এবং স্টপ লস ১৫৪ টাকা।
- এসবিআই লাইফ: এই স্টক থেকেও লাভের আশা করছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম এখন ২ হাডজার ৩৫ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ১০০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৯৮০ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


