Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নির্দিষ্ট সময়ের মধ্যে ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি এখনও আপলোড হয়নি। ১৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে গিয়েছে পোর্টাল। কেন সময়ের মধ্যে এই কাজ শেষ হলো না? এ বার সংশ্লিষ্ট ERO-AERO-দের শো-কজ় করতে চলেছেন রাজ্যের CEO (CEO ERO AERO)।
বাড়িতে পাঠানো হবে ফর্ম ৬ (CEO ERO AERO)
পাশাপাশি, বিষয়টি নির্বাচন কমিশনে জানাবেন বলেও জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। একইসঙ্গে যে সমস্ত যোগ্য ভোটারদের উপযুক্ত নথি থাকা সত্বেও, তাঁদের নথি আপলোড করা হয়নি, তাঁদের চিহ্নিত করে সংশ্লিষ্ট BLO দিয়ে তাঁদের বাড়িতে ফর্ম ৬ পাঠানো হবে বলে জানান রাজ্যের CEO।
আরও পড়ুন: Japan Macaque: খেলনাই মা : মা পরিত্যক্ত ম্যাকাক ছানার ভাইরাল ভিডিয়োয় সরগরম নেটদুনিয়া
মুরুগানের থেকে ক্ল্যারিফিকেশন তলব (CEO ERO AERO)
আপলোড হওয়া নথির মধ্যে প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি মাইক্রো অবজ়ার্ভারদের থেকে ERO-AERO-দের কাছে রি-ভেরিফিকেশনের জন্য এসেছে। রোল অবজ়ার্ভারকে নিয়ে যে পোস্ট ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, যে চ্যাটের স্ক্রিনশট বাইরে এসেছে, গোটা বিষয়টি নিয়ে সি মুরুগানের থেকে ক্ল্যারিফিকেশন চাইবেন রাজ্যের CEO।



