Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নয়া নজির গড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
নয়া নজির হরমনপ্রীতের (Harmanpreet Kaur)
২০২৫ সালে দীর্ঘদিনের খরা কাটিয়েছিল ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে আইসিসি-র ওয়ানডে বিশ্বকাপ যেতে ভারতের মহিলা দল। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছিলেন হরমনপ্রীত কৌর। এবার ভারতের মহিলা ক্রিকেটে আরেকটি নতুন পালক যোগ করলেন তিনি। বিশ্ব ক্রিকেটে নয়া নজির গড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতেই জায়গা করে নিলেন রেকর্ডবুকে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মহিলা ক্রিকেটার এখন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
এই নিয়ে তিনি ক্রিকেটে ৩৫৬ তম ম্যাচ খেলে ফেললেন। নিউ জিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার সুজি বেটসকে টপকে গেলেন তিনি। তিনি খেলেছিলেন ৩৫৫টি ম্যাচ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অজি ক্রিকেটার এলিস পেরি। তাঁদের টপকে রেকর্ড করলেন হরমনপ্রীত। ভারতীয়দের মধ্যে ৩৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।

আরও পড়ুন: Sourav Ganguly Biopic: মহারাজের শহরে রাজকুমার
ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের হেড কোচ অমল মুজ়ুমদার বিশেষ একটি বক্তৃতা দেন এই নিয়ে। ভারতীয় ক্রিকেটে হরমনপ্রীতের অবদানের প্রশংসা করেন অমল মজুমদার। তিনি বলেন, ‘আমরা এখন ভারতীয় ক্রিকেটে এমন পরিস্থিতিতে আছি, যে কেউ মাঠে নামলেই সেটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে। তবে হরমনের বিষয়টা স্পেশ্যাল। এই প্রথম কেউ ৩৫৬তম ম্যাচ খেলছে আমাদের মধ্যে।’ তবে হরমনের এই নজিরের দিনে জয় পায়নি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯ রানে হেরে গিয়েছে ভারত (Harmanpreet Kaur)।


