Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারিয়ে দিয়েছে জিম্বাবোয়ে (Sikandar Raza)।
ভাঙলেন রোহিতের রেকর্ড (Sikandar Raza)
চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও কেউ ভাবেনি জিম্বাবোয়েকে নিয়ে তেমন আশাবাদী ছিল না বরং গ্রুপে এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। তবে সব হিসেবে পাল্টে দিয়ে বিশ্বকাপের কালো ঘোড়া হিসেবে নিজেদের প্রমাণ করেছে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা যাদের গ্রুপে এগিয়ে রাখা হয়েছিল তাদের দুজনকেই হারিয়েছে সিকান্দার রাজার টিম। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে গেল তারা। দলের জয়ে বড় অবদান রাখলেন ক্যাপ্টেন সিকান্দর রাজা। ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা হন। এর ফলেই গড়ে ফেললেন নতুন রেকর্ড। রোহিত শর্মার রেকর্ড ভেঙে উঠে এলেন শীর্ষে (Sikandar Raza)।
টি-টোয়েন্টি কেরিয়ারে এই নিয়ে ২০তম ম্যাচ সেরার পুরস্কার পেলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর। ICC-র পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই নজির গড়লেন। পিছনে ফেললেন ভারতের টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সূর্যকু। সূর্য ১৭বার এই খেতাব জিতেছিলেন।

আরও পড়ুন: Stocks: সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে কোন কোন স্টকে নজর রাখবেন?
শুধু সূর্যকুমার নয় তিনি পিছনে ফেললেন রোহিত শর্মাকে। রোহিত শর্মার রেকর্ড ভেঙে ICC-র কোনও টুর্নামেন্টে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে ম্যাচের সেরা হওয়ার রেকর্ড এতদিন ছিল রোহিত শর্মার দখলে। ৩৭ বছর বয়সে ২০২৪ সালে বিশ্বকাপ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নজির গড়েছিলেন হিটম্যান। তাঁর রেকর্ড ভাঙলেন রাজা। ৩৯ বছর ৩০১ দিন বয়সে ম্যাচের সেরা হলেন। এ বার সুপার এইটে বাকি দলগুলিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই লক্ষ্য তাঁর (Sikandar Raza)।


