Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শিয়ালদহ দক্ষিণ শাখার রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলার কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে বড়সড় পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। এর জেরে শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে(Sealdah South)।
কাজের জন্য পাওয়ার ব্লক (Sealdah South)
পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজ (FOB) ভাঙার কাজের জন্য পাওয়ার ব্লক থাকবে। ২১শে ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) রাত ১০:৪০ মিনিট থেকে ২২শে ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ০৬:৪০ মিনিট পর্যন্ত (মোট ৮ ঘণ্টা)। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ, সোনারপুর ও বারুইপুর লোকাল।

বাতিল ট্রেনের তালিকা
২১.০২.২০২৬ (শনিবার)
- শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল: ৩৪৭৫৪ (ডাউন) এবং ৩৪৭৫৭ (আপ)
- শিয়ালদহ–ক্যানিং লোকাল: ৩৪৫৫২ (ডাউন) এবং ৩৪৫৫৭ (আপ)
- শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল: ৩৪৮৫৮ (ডাউন) এবং ৩৪৮৫৫ (আপ)
- শিয়ালদহ–কোমাগাতা মারু বজবজ লোকাল: ৩৪১৬৪ (ডাউন) এবং ৩৪১৬৩ (আপ)
২২.০২.২০২৬ (রবিবার)
- শিয়ালদহ–সোনারপুর লোকাল: ৩৪৪১২ (ডাউন) এবং ৩৪৪১১ (আপ)
- শিয়ালদহ–বারুইপুর লোকাল: ৩৪৬১২ (ডাউন), ৩৪৬১৪ (ডাউন), ৩৪৬১১ (আপ) এবং ৩৪৬১৩ (আপ)
- শিয়ালদহ–কোমাগাতা মারু বজবজ লোকাল: ৩৪১১৪ (ডাউন), ৩৪১১৬ (ডাউন) এবং ৩৪১১০ (আপ)
- শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল: ৩৪৭১৮ (ডাউন)
- শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল: ৩৪৮১৮ (ডাউন) এবং ৩৪৮১৫ (আপ)
- শিয়ালদহ–ক্যানিং লোকাল: ৩৪৫১১ (আপ)
- কোমাগাতা মারু বজবজ–নৈহাটি লোকাল: ৩১০৫১ (আপ)
- নৈহাটি–শিয়ালদহ লোকাল: ৩১৪২২ (ডাউন)
সংক্ষিপ্ত যাত্রাপথ (Sealdah South)
ব্লক চলাকালীন শিয়ালদহ দক্ষিণ শাখার বহু ট্রেন শিয়ালদহ স্টেশন পর্যন্ত না গিয়ে মাঝপথ থেকেই ফিরে যাবে। বজবজ, ডায়মন্ড হারবার এবং নামখানা থেকে আসা আপ ট্রেনগুলি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। একইভাবে, ডাউন ট্রেনগুলি শিয়ালদহের বদলে বালিগঞ্জ স্টেশন থেকেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ক্যানিং এবং লক্ষ্মীকান্তপুর শাখার আপ ট্রেনগুলি সোনারপুর পর্যন্ত চলবে। ডাউন ট্রেনগুলিও শিয়ালদহের পরিবর্তে সোনারপুর স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।
আরও পড়ুন: Rajasthan School: যোধপুরের স্কুলে পড়ুয়া-শিক্ষকদের ন্যাড়া মাথা, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত?
বিকল্প যাতায়াত ব্যবস্থা ব্যবহারের পরামর্শ (Sealdah South)
শনিবার রাতে এবং রবিবার সকালে এই ব্যবস্থা কার্যকর থাকবে। যাত্রীদের বালিগঞ্জ বা সোনারপুর থেকে বিকল্প যাতায়াত ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষ-এর তরফ থেকে।



