Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশিষ্ট রাজনীতিবিদ মুকুল রায়-এর প্রয়াণে (PM Modi) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত’। রাজনৈতিক অভিজ্ঞতা ও জনকল্যাণমূলক কাজের জন্য মুকুল রায় স্মরণীয় হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইংরেজির পাশাপাশি বাংলাতেও সমবেদনা জানান তিনি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুগামীদের পাশে থাকার বার্তা দেন।
রবিবার রাতেই মৃত্যু (PM Modi)
রবিবার গভীর রাতে সল্টলেকের একটি বেসরকারি (PM Modi) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সি এই নেতা। দীর্ঘদিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থাতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন কর্মী-সমর্থকেরা। বিধানসভায় মরদেহ নিয়ে গিয়ে শ্রদ্ধা জানানোর পর কাঁচরাপাড়ার বাড়িতে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: কাঁচড়াপাড়া থেকে দিল্লি-থামল মুকুলের পথচলা! শোক জ্ঞাপন অভিষেকের

তাঁর প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। দীর্ঘ সময় রাজ্যসভার সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী ও পরে রেলমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হলেও পরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। তবে বিধায়ক পদ নিয়ে আইনি জটিলতা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই সরে থাকলেও ‘বিধায়ক’ হিসেবেই তাঁর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় সম্পূর্ণ হল।


