Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের চাপানো রেসিপ্রোক্যাল ট্যারিফ বাতিল করার পরেই চাঙ্গা শেয়ার মার্কেট (Stocks)।
উত্থানের বাজারে নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)
শেষ সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ব্যাপক পতনের মুখে শেয়ার মার্কেট পড়লেও শুক্রবার সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিল সেনসেক্স ও নিফটি৫০। শেষ ট্রেডিংয়ে সেস্নসেক্স বেড়েছে ৩১৬ পয়েন্ট এবং নিফটি৫০ বেড়েছিল ১১৭ পয়েন্ট। নিফটি আইটি বাদে বৃদ্ধি হয়েছে সমস্ত সেক্টরাল ইনডেক্সেরই (Stocks)।
এই আবহে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের চাপানো রেসিপ্রোক্যাল ট্যারিফ বাতিল করেছে। এর কারণে ভারতীয় পণ্যে চাপানো শুল্ক একধাক্কায় অনেকটাই কমেছে। এর ফলে সোমবার পজিটিভ মার্কেটের আশা রাখছেন বিশেষজ্ঞরা। শেষ ক্লোজিংয়ের থেকে বেশি পয়েন্ট পথচলা শুরু হতে পারে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। সোমবার গিফ্ট নিফটি বেড়েছে ১৮৭ পয়েন্ট। এই পরিস্থিতিতে কোন কোন স্টক কেনা যেতে পারে দেখে নিন।

আরও পড়ুন: Mamata On Mukul Roy: ‘ভ্রাতৃসম সহকর্মীকে হারালাম’-মুকুলের মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী
- বর্ধমান টেক্সটাইল: এই সংস্থার শেয়ার থেকে ইতিবাচক ফল মিলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার শেয়ারের ট্রেডিং হচ্ছে ৫৩৬ টাকায়। এর টার্গেট প্রাইস ৫৭৪ টাকা এবং স্টপ লস ৫১৭ টাকা।
- ভেল: এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। সাম্প্রতিক কারেকশনের পরে এই স্টকের ভ্যালুয়েশন আকর্ষণীয় রয়েছে বলে মত এক্সপার্টদের। এই স্টকের দাম এখন ২৫৭ টাকা। এর টার্গেট প্রাইস ২৭০ টাকা এবং স্টপ লস ২৫২ টাকা।
- কামিন্স ইন্ডিয়া: এই স্টকেও স্ট্রং আপট্রেন্ড রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৪ হাজার ৭৩৩ টাকা। এর টার্গেট প্রাইস ৪ হাজার ৯০০ টাকা এবং স্টপ লস ৪ হাজার ৬৬০ টাকা।
- জেএসডব্লিউ এনার্জি: জেএসডব্লিউ এনার্জির স্টকের দাম ৪৯৩ টাকা। এর টার্গেট প্রাইস ৫২০ টাকা এবং স্টপ লস ৪৮৪ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


