Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগামীর সপ্তাহের শুরুতেও এই সমস্ত স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।
নজর রাখুন এই ৫ স্টকে (Stocks)
চলতি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও দেশের শেয়ার মার্কেটে ধস দেখা গিয়েছে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সেরই পতন দেখা গিয়েছে শুক্রবার। নিফটি৫০ কমেছে ৩১৮ পয়েন্ট এবং সেনসেক্স কমেছে ৯৬১ পয়েন্ট। ডাউন ছিল বেশিরভাগ সেক্টরাল ইনডেক্স। কিন্তু এই অবস্থাতেও কয়েকটি স্টকে বিপুল অঙ্কের বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। যা দেখে আগামী সপ্তাহেও এই কয়েকটি স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা (Stocks)।
শুক্রবারের শেষ ট্রেডিং সেশনে রেডিংটন লিমিটেডের শেয়ার দর ১৭ শতাংশ বেড়েছে। তেজস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৯ শতাংশ। ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে ক্যামলিন ফাইন সায়েন্সেস লিমিটেডের। ন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ শতাংশ। নেটওয়েব টেকনোলজিসের শেয়ার দর বেড়েছে ৮ শতাংশ।

আরও পড়ুন: First List: বাঁকুড়া এবং উত্তর কলকাতায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা : বাদ যেতে পারে ৫-৬ লক্ষ নাম
- তেজস নেটওয়ার্ক লিমিটেড: শুধু শেষ ট্রেডিং সেশন নয়, গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ার দর বেড়েছে দুরন্ত গতিতে, যার পরিমাণ ৩৪ শতাংশ। গত এক মাসে বৃদ্ধি হয়েছে ৪৬.৩ শতাংশ।
- রেডিংটন লিমিটেড: গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে রেডিংটন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১.৫৩ শতাংশ। ফেব্রুয়ারি মাসে তা বেড়েছে ৯.২ শতাংশ।
- নেটওয়েব টেকনোলজিস: শেষ সপ্তাহে এই সংস্থার ৬ শতাংশ শেয়ার দর বেড়েছে। গত এক মাসে বৃদ্ধি হয়েছে ২৬.৪ শতাংশ। গত বছরেও এই সংস্থার শেয়ার দর বেড়েছে ১৪৬ শতাংশ।
- ক্যামলিন ফাইন সায়েন্সেস: গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ার দর বেড়েছে ৪ শতাংশ। গত এক মাসে বেড়েছে ৫.৭ শতাংশ।
- চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন: গত সপ্তাহে এই সংস্থার শেয়ার দর বেড়েছে ৮.৮৬ শতাংশ এবং গত এক মাসে তা বেড়েছে ১৩.৪ শতাংশ। গত বছর এই স্টক থেকে লগ্নিকারীরা ৯৬.৪ শতাংশ রিটার্ন পেয়েছেন (Stocks)।


