Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টি–২০ বিশ্বকাপের (Suryakumar Yadav) ফাইনাল ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল শিরোপার লড়াইয়ে নামতে চলেছে ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদব-এর নেতৃত্বে টিম ইন্ডিয়া যদি এই ম্যাচে জয় পায়, তবে তৈরি হতে পারে এক ঐতিহাসিক নজির। কারণ, সেই ক্ষেত্রে টি–২০ বিশ্বকাপে তিনবার চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল হিসেবে নাম লিখিয়ে ফেলবে ভারত।
সূর্যের অবসর? (Suryakumar Yadav)
তবে ফাইনালের আগে আরেকটি খবর ঘিরে (Suryakumar Yadav) শুরু হয়েছে জোর আলোচনা। ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে, ট্রফি জিততে পারলে এই ম্যাচের পরই নাকি আন্তর্জাতিক টি–২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন সূর্যকুমার যাদব। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাঁর তরফে বা বোর্ডের পক্ষ থেকে কোনও সরকারি মন্তব্য সামনে আসেনি।

দলের সামগ্রিক পারফরম্যান্স বেশ শক্তিশালী (Suryakumar Yadav)
উল্লেখ্য, গত বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি–২০ ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। সেই নজিরের পর অনেকেই মনে করছেন, সূর্যও হয়তো একই পথে হাঁটতে পারেন। এই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সূর্যকুমারের নেতৃত্ব প্রশংসিত হলেও ব্যাট হাতে তিনি খুব বেশি ধারাবাহিক হতে পারেননি। টুর্নামেন্টের শুরুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি ঝকঝকে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে বড় রান আর আসেনি তাঁর ব্যাট থেকে। যদিও দলের সামগ্রিক পারফরম্যান্স বেশ শক্তিশালী ছিল।

আরও পড়ুন: Bollywood Singer Fees: অরিজিৎ-শ্রেয়া নয়! বলিপাড়ায় কোন গায়কের পারিশ্রমিক সবথেকে বেশি?
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সূর্যকুমার মূলত টি–২০ ফরম্যাটের ক্রিকেটার হিসেবেই পরিচিত। টেস্ট বা একদিনের দলে তাঁকে নিয়মিত দেখা যায় না। ফলে ভবিষ্যতে দলে নতুন প্রতিভাদের সুযোগ করে দিতে বোর্ড ভাবতে পারে বলেও আলোচনা চলছে। তবে অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যও কম নয়। ২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারতে হয়নি একবারও। ফলে ফাইনালের আগে তাঁর নেতৃত্ব এবং সম্ভাব্য অবসর-দুই বিষয়ই এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।



