Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় চলতে থাকা (Hardeep Singh Puri) যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। সেই প্রেক্ষিতে রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় এখন থেকে দুটি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে অন্তত ৪৫ দিনের ব্যবধান রাখতে হবে। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে এই সময়সীমা আপাতত ২৫ দিনই রাখা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত? (Hardeep Singh Puri)
মন্ত্রী জানান, আগে একটি সিলিন্ডার বুক (Hardeep Singh Puri) করার ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করার অনুমতি ছিল। পরে তা বাড়িয়ে ২৫ দিন করা হয়। বর্তমানে গ্রামীণ এলাকায় কালোবাজারি রুখতে এই ব্যবধান আরও বাড়ানো হয়েছে।

রয়েছে পর্যাপ্ত জ্বালানি (Hardeep Singh Puri)
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে পুরী বলেন, দেশে পেট্রল, ডিজেল বা কেরোসিনের কোনও ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাসও মজুত রয়েছে। তাই জ্বালানি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি জানান, ভারতের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ এলপিজি বিদেশ থেকে আমদানি করা হয়। এর বড় অংশই আসে ইরান সংলগ্ন হরমুজ় প্রণালী দিয়ে। সাম্প্রতিক সংঘাতের কারণে ওই পথ দিয়ে পরিবহণ কিছুটা ব্যাহত হয়েছে।

বেড়েছে গ্যাসের দাম
তবে পরিস্থিতি সামাল দিতে দেশীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশের পর থেকেই দেশের ভিতরে গ্যাস উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেন মন্ত্রী। এদিকে চলতি মাস থেকেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। কলকাতায় একটি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। দেশের বিভিন্ন জায়গায় গ্যাস বুকিং নিয়ে সমস্যা ও সিলিন্ডার দেরিতে পাওয়ার অভিযোগ উঠছে। অনেক হোটেল ও রেস্তরাঁয় গ্যাসের অভাবে রান্নার সমস্যা তৈরি হয়েছে।

আরও পড়ুন: Pakistan Airstrike: পাক হামলার জেরে উত্তেজনা চরমে, কাবুল-সহ একাধিক শহরে বোমাবর্ষণ!
তবে সরকারের দাবি, সাধারণভাবে বুকিং করার প্রায় আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।


