Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছেন এই পেসার, এবার তিনি যোগ দিতে চলেছেন কলকাতার দলে (Blessing Muzarabani)।
আগুন ঝরানো পেসার এবার কলকাতায় (Blessing Muzarabani)
আইপিএল শুরু হওয়ার আগে থেকেই উত্তেজনা থাকে সমর্থকদের মধ্যে কোন দলে কোন ক্রিকেটারকে সই করায়। আসন্ন আইপিএল-এর আগেও এই নিয়ে উৎসাহ কম ছিল না সমর্থকদের মধ্যে। তবে এর আগে বাংলাদেশ পেসার মুস্তাফিজুরকে নিয়ে বিপাকে পড়তে হয়েছিল কলকাতাকে। বোর্ডের নির্দেশে তাকে ছেড়ে দিতে হয় নাইট শিবিরকে (Blessing Muzarabani)।
আইপিএল-এর প্রথম ২০টি ম্যাচে দিনক্ষণ, সূচি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার অবশেষে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের বিকল্প ক্রিকেটারও বেছে নিল। দীর্ঘ অপেক্ষার পর বল হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ কাঁপানো তারকা ফাস্ট বোলারকে সই করল নাইট শিবির।
মুস্তাফিজুরের জায়গায় কে আসবেন সেই নিয়েই জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটল অবশেষে। কলকাতার দলে যোগ দিতে চলেছেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani)।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের পারফরম্যান্স নজর কেড়েছে যার মধ্যে তাদের পেস বোলিংয়ের প্রশংসা আলাদা করে করতেই হয়। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারতে হয়েছে তাদের কাছে। দুই ম্যাচেই বল হাতে জ্বলে উঠেছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছিলেন মুজারবানি।

আরও পড়ুন: Rishi Kapoor: ঋষি কাপুরের নাম ও ছবি ব্যবহারে লাগবে অনুমতি
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলে ছিলেন মুজারবানি। কিন্তু পিএসএল থেকে তিনি নাম তুলে নিয়ে আসতে চলেছেন আইপিএল-এ। একদিকে যেমন দলে যোগ দিলেন জিম্বাবোয়ের তারকা পেসার তেমন অন্যদিকে মাথিসা পাথিরানা ও হর্ষিত রানার চোট রয়েছে। কবে তাঁরা মাঠে কবে ফিরবেন কেউ জানে না। পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা সেই বিষয়ে কোনও নিশ্চিয়তা নেই। হর্ষিত রানাও কবে ফিরবেন সেই বিষয়ে কিছু স্পষ্ট জানানো হয়নি (Blessing Muzarabani)। এই দুই চিন্তার মাঝে ব্লেসিং মুজারবানির দলে যোগ কিছুটা হলেও নিশ্চিন্ত করবে নাইট শিবিরকে।


