Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে মুক্তির মুখ দেখতে চলেছেন (Sonam Wangchuk Detention) লাদাখের পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক। তাঁর বিরুদ্ধে জারি করা জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ডিটেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী খুব শিগগিরই তাঁকে জোধপুরের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
অশান্তি উসকে দেওয়ার অভিযোগ (Sonam Wangchuk Detention)
গত বছরের ২৬ সেপ্টেম্বর লাদাখে অশান্তি উসকে (Sonam Wangchuk Detention) দেওয়ার অভিযোগে সোনম ওয়াংচুককে আটক করা হয়েছিল। এরপর তাঁকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বন্দি রাখা হয়। প্রায় ছয় মাস ধরে তিনি কারাগারে ছিলেন। পরিস্থিতি পুনর্বিবেচনা করার পর কেন্দ্র সরকার তাঁর আটকাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত (Sonam Wangchuk Detention)
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ বজায় রাখতে সরকার সব পক্ষের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চায়। সেই কারণেই পরিবেশকর্মীর বিরুদ্ধে জারি করা ডিটেনশন তুলে নেওয়া হয়েছে। সরকারের মতে, অঞ্চলের উন্নয়ন এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কোন ঘটনার পরে আটক সোনম?
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের সাংবিধানিক সুরক্ষার দাবিতে বড় আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় লেহ শহরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে কয়েকজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। ওই ঘটনার পরেই সোনম ওয়াংচুককে আটক করা হয়েছিল।

এদিকে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন। দীর্ঘদিন ধরে সেই মামলা বিচারাধীন ছিল। অবশেষে নানা আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের পর কেন্দ্র সরকারের সিদ্ধান্তে মুক্তির পথ খুলে গেল সোনম ওয়াংচুকের জন্য।


