Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর মরশুমের মাঝেই আমজনতার পকেটে টান। দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা (Petrol-Diesel Price) বাড়ানো হয়েছে। ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
মূল্যবৃদ্ধির কারণ কী? (Petrol-Diesel Price)
বিশ্ববাজারে লাগাতার চড়া ক্রুড অয়েল বা কাঁচা তেলের দাম এবং অন্যান্য পরিশোধিত জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই এই সিদ্ধান্ত। বেসরকারি তেল সংস্থা জিয়ো বিপি (Jio-bp) পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং উৎপাদন ও আমদানির খরচ সামাল দিতেই এই পদক্ষেপ করেছে বেসরকারি সংস্থাটি।
নতুন দর কত হল?
দাম বৃদ্ধির ফলে বর্তমানে জিয়ো বিপি-র পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের প্রতি লিটারের দাম পড়ছে প্রায় ১০৯.৮০ টাকা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৯৭.৭৫ টাকা (Petrol-Diesel Price)। তবে বিভিন্ন রাজ্যে স্থানীয় কর বা ভ্যাট (Local Tax)-এর তারতম্যের কারণে শহরভেদে জ্বালানির এই দামে কিছুটা হেরফের দেখা যাচ্ছে।
আরও পড়ুন:Siliguri Poster Controversy: বিরিয়ানিতে হিন্দু-মুসলিম! খাবারের থালাতেও সাম্প্রদায়িকতার ছায়া?
উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় কোনো বেসরকারি জ্বালানি পরিবেশক সংস্থা দাম বাড়াল। এর আগে গত ৩ অক্টোবর ‘নায়ারা এনার্জি’ (Nayara Energy) একই ভাবে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৩ টাকা দাম বাড়িয়েছিল। একের পর এক বেসরকারি সংস্থা এভাবে জ্বালানির দাম বাড়ানোয় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, সরকারি তেল সংস্থাগুলিও কি এবার একই পথে হাঁটবে?
অপরিবর্তিত সরকারি সংস্থার দাম (Petrol-Diesel Price)
বেসরকারি সংস্থাগুলি জ্বালানির দাম বাড়ালেও এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি, ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন করেনি। ফলে উৎসবের এই দিনগুলিতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে থাকলেও, বেসরকারি পাম্পগুলির চড়া দাম মধ্যবিত্তের বাজেটে বাড়তি চাপ সৃষ্টি করছে।
আরও পড়ুন:Weather Alert: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?
কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে? রাষ্ট্রায়ত্ত্ব তেল সরবরাহকারী সংস্থাগুলিই বা এখন কী করবে? এখন সেদিকেই তাকিয়ে ভারতের সাধারণ মানুষ।


