Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরুর আগেই বিরাট কোহলির সমর্থকদের জন্য এল বড় খবর। চিন্নস্বামীতে ফিরছে আইপিএল (RCB)।
বিরাট ভক্তদের জন্য স্বস্তি (RCB)
আইপিএল শুরুর দিন যত এগিয়ে আসছে ততই আইপিএল নিয়ে চর্চা বাড়ছে। উত্তেজনার পারদ এখন আকাশ ছুঁয়েছে। এই মেগা টুর্নামেন্ট শুরু হতে আর দুই সপ্তাহ বাকি নেই আর তার আগেই কোহলি ভক্তদের জন্য এল বিরাট সংবাদ। কর্ণাটক সরকারের পক্ষ থেকে চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়ে গেল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখার জন্য বিশেষজ্ঞদের একটি বোর্ড গঠন করা হয়েছিল (RCB)।
কোহলি ভক্তদের মধ্যে চিন্তার মেঘ যেন দিনদিন আরও কালো হচ্ছিলো কিন্তু এখন সেই কালো মেঘ কেটে ঝলমলে আকাশ। বিশেষজ্ঞদের যে দল গঠন করা হয়েছিল, সেই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন কর্ণাটক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে। র্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিনয় মৃত্যুঞ্জয়া জানান, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর চিন্নস্বামীতে খেলার অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার।

তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সরকার চিন্নস্বামীতে আইপিএলের ম্যাচ খেলার অনুমতি দিয়েছে। আরসিবির প্রস্তাবিত চারটে ম্যাচই এখানে খেলা হবে। তবে নিরাপত্তাজনিত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা মতো, স্টেডিয়ামের প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়েছে। যা দেখে খুশি বিশেষজ্ঞ কমিটি। পর্যবেক্ষণের পর ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে (RCB)।’

কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা জানান, প্রথম পর্বের কাজ পর্যবেক্ষণ করেছে বিশেষজ্ঞ কমিটি। পর্যবেক্ষণ হয় ১৩ মার্চ। তবে খতিয়ে দেখার পর নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্টেডিয়ামে দর্শকসংখ্যা মোট ৩৩,০০০। অনুমতি দেওয়া হয়েছে পুরো স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের। চুক্তি অনুযায়ী, শীঘ্রই স্টেডিয়াম বেঙ্গালুরুকে হস্তান্তর করে দেওয়া হবে। ক্লিয়ারেন্স পেয়ে যাওয়ায়, চিন্নস্বামীতে ম্যাচ আয়োজনে আর কোনও আপত্তি রইল না।
আরও পড়ুন: Harshit Rana: হাঁটছেন ক্রাচ নিয়ে, হর্ষিতের আইপিএল-এর স্বপ্ন শেষ?
গত বছর বিরাটদের আইপিএল জয়ের পরেই এই স্টেডিয়ামে ঘটে বিপত্তি। পদপিষ্ট হয়ে প্রাণ হারায় ১১জন ক্রিকেটভক্ত। পদপিষ্টের ঘটনার পর ক্রিকেট ফেরে চিন্নস্বামী স্টেডিয়ামে। তবে সেখানে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। এই নিয়ে বিরাট ভক্তরা চিন্তায় ছিলেন যে আইপিএল-ও হয়ত তাঁদের দেখা হবে না তবে এবার স্বস্তি পেলেন সমর্থকরা। এখন নজর থাকবে কেমন পারফর্ম করে বিরাট কোহলির দল (RCB)।


