Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় (BJP Second Candidate List) দফার প্রার্থিতালিকা প্রকাশ করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল বিজেপি। এদিন মোট ১১১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। দ্বিতীয় তালিকায় একাধিক পরিচিত ও হেভিওয়েট মুখকে টিকিট দিয়ে ভোটের লড়াইকে আরও জমজমাট করে তুলতে চাইছে দল।
নজর কাড়ছে বিজেপির প্রার্থী নির্বাচন (BJP Second Candidate List)
কলকাতা ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে (BJP Second Candidate List) নজর কাড়ছে বিজেপির প্রার্থী নির্বাচন। টালিগঞ্জে প্রার্থী করা হয়েছে পাপিয়া অধিকারীকে, যাদবপুরে শর্বরী মুখোপাধ্যায় এবং বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁকে টিকিট দেওয়া হয়েছে। এন্টালিতে আবার প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করে চমক দিয়েছে দল। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে রীতেশ তিওয়ারিকে দাঁড় করানো হয়েছে।
গুরুত্বপূর্ণ নাম (BJP Second Candidate List)
উত্তর ২৪ পরগনার রাজনীতিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে। নোয়াপাড়ায় অর্জুন সিংহ, ব্যারাকপুরে কৌস্তভ বাগচী এবং হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে। রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তরুণজ্যোতি তিওয়ারির নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির মুখ হিসেবে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে হাওড়ার শ্যামপুরে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: BJP Election Second List 2026: ভোটের মাঠে প্রার্থী হিরণ, রেখাও ময়দানে, প্রকাশ দ্বিতীয় দফার তালিকা!
উত্তরবঙ্গ ও জঙ্গলমহল এলাকাতেও শক্তিশালী প্রার্থী দিয়েছে দল। মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, জলপাইগুড়িতে অনন্ত দেব অধিকারী এবং এগরায় দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে। কলকাতার মানিকতলায় তাপস রায়কে প্রার্থী করে শহুরে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। সব মিলিয়ে, দ্বিতীয় দফার তালিকায় অভিজ্ঞতা ও পরিচিত মুখের উপর ভরসা রেখেই নির্বাচনী লড়াইয়ে নামছে গেরুয়া শিবির।


