Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসএসকেএম-এ এক হাসপাতাল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম ইমরান সরদার(SSKM Suicide)। তিনি হাসপাতালের সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কর্মীর ঝুলনেত দেহ উদ্ধার (SSKM Suicide)
জানা গিয়েছে, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের আউটডোর ভবনের চারতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ওই ঘরে রোগীদের জন্য তিনটি বেড থাকলেও, আউটডোর পরিষেবা শুরু না হওয়ায় ঘটনার সময় সেখানে কোনও রোগী উপস্থিত ছিলেন না।
ঘরটির দরজা বন্ধ ছিল
প্রাথমিকভাবে জানা যায়, ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে কর্মীরা ঝুলন্ত অবস্থায় ইমরান সরদারের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: IAS IPS Case: আইপিএস, আইএএস অফিসারদের বদলি মামলা: স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রাজ্য
আত্মহত্যা নাকি অন্য কারণ? (SSKM Suicide)
ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ।



