Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির একটি ভিডিও আর সেই ভিডিও ঘিরেই বাড়ছে জল্পনা (MS Dhoni)।
ধোনি কি সম্পূর্ণ ফিট নয়? (MS Dhoni)
আইপিএল-এ সবথেকে বেশি চর্চায় থাকেন যে প্লেয়াররা তাঁদের মধ্যে অন্যতম নাম ধোনি। ধোনি আর চেন্নাই যেন এক অবিচ্ছেদ্য অংশ। বাকি সময় মাহিকে ক্রিকেটে দেখা যায় না আর সেই কারণে তাঁর সমর্থকরা তাকিয়ে থাকেন আইপিএল-এর দিকে। বছর পাল্টালেও এই ছবি পাল্টায় না। ধোনিকে এক ঝলক দেখার জন্য উৎসুক হয়ে থাকেন তাঁর ভক্তরা। এই আইপিএল-এ ৩০ মার্চ চেন্নাই প্রথম মাঠে নামবে আর তার আগে এক ভিডিও সামনে আসতেই ধোনিকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সেখানে দেখা যায় তাঁর হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে (MS Dhoni)। আর এরপরেই তাঁর ভক্তদের শঙ্কা যে ধোনি কি চোট পেয়েছেন?

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতে সেটা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সেই সেশনে উপস্থিত সকলের চোখে পড়ে সেই সমস্যা। স্বাভাবিক ছিল না হাঁটাচলা। ব্যাট, প্যাড পরে হাঁটার সময় তাঁর চোখে মুখে অস্বস্তির ছাপ ধরা পড়ে। সময় নিয়ে ধীরে ধীরে হাঁটতে দেখা যায় ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।
আরও পড়ুন: DM Bunglow: বাংলো ছাড়ছেন না বদলি হওয়া ডিএম-রা, ডেডলাইন বেঁধে দিল ক্ষুব্ধ কমিশন
তবে এই বিষয়ে চেন্নাই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন সমর্থকরা। তার সাথে চিন্তাও বাড়ছে আইপিএল-এর সব ম্যাচে দেখা যাবে কিনা মাহিকে। গত মরশুমেও চেনা ছন্দে ছিলেন না ধোনি। ব্যাটিং অর্ডারের উপরের দিকে খুব একটা নামতে দেখা যায়নি তাঁকে। ১৪ ম্যাচে করেছিলেন ১৯৬ রান। এবার আইপিএল শুরুর আগে ধোনিকে নিয়ে চিন্তা বাড়ল CSK সমর্থকদের (MS Dhoni)।


