Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
শ্রদ্ধা ভট্টাচার্য, কে টিভি বাংলা ডিজিটাল: রবিবারের সকাল। রাস্তাঘাটে চেনা দিনের থেকে ভিড় কম। তবুও অফিসগামী দু- চারজনের দেখা মিলেছে। ব্যস্ত সময়ে সকলেই ট্রেনে করে নিজের গন্তব্যে যেতে স্টেশনে অপেক্ষারত। নির্ধারিত সময়ের খানিকটা পরে এল ট্রেন (Howrah Local)। ট্রেনের এই দেরি যেন রোজকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। সঠিক সময়ে ট্রেন আসাটাই যেন আশ্চর্যের ব্যাপার।
এই অলিখিত নিয়মের সঙ্গেই দিনের পর দিন যাত্রীরা অ্যাডজাস্ট করে নিয়েছে। তবুও নির্ধারিত সময়ের খানিকটা পরে হলেও গন্তব্যে পৌঁছে যাবার আশায় নিশ্চিন্ত সকলেই। কিন্তু এর মাঝেই ঘটল বিপত্তি।
ট্রেন ব্যান্ডেল স্টেশনে ঢুকতেই বিপত্তি (Howrah Local)
আদি সপ্তগ্রাম স্টেশন ছেড়ে ব্যান্ডেল ঢুকতেই বিপত্তি। মাঝ রাস্তায় ৩৭৬১২ ডাউন পাণ্ডুয়া-হাওড়া লোকাল দাঁড়িয়ে প্রায় ১ ঘণ্টা (Howrah Local)। খোলা ট্রেনে বন্দি যাত্রীরা। কি কারণ, কেন এই অবস্থা উত্তর নেই কারোর কাছে। অস্থির হয়ে ট্রেন থেকে নেমে রেল লাইন ধরেই হাঁটতে থাকে যাত্রীরা।
আরও পড়ুন: Nahoum and Sons: মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামিয়ে দিল কলকাতার ঐতিহ্যবাহী নাহুম বেকারির চুল্লি
রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ব্যান্ডেল- কোন্নগর লাইনে ওভারহেডের তার ছিঁড়েই এই বিপত্তি (Howrah Local)। প্রায় ১-১.৩০ ঘন্টা পর চালু হয় ট্রেন। তাতেও কাটে না বিপদ। যেখানে ট্রেনটির হাওড়া পৌঁছানর কথা ১০.২৫ এ, তখন হুগলী স্টেশন ছেড়েছে ট্রেন।
আরও পড়ুন: Kolkata Temperature: চৈত্রের ঘূর্ণাবর্তে ভিজল বাংলা! এক ধাক্কায় ১১ ডিগ্রি নামল কলকাতার পারদ
প্রায়শই, এই ধরণের বিপত্তির শিকার হচ্ছে যাত্রীরা। এই গাফিলতির দায় কার? প্রশ্ন তো থেকেই যাচ্ছে।


