Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড ও ব্যবসায়ী রান্ডি গারবারের ছেলে প্রেসলি গারবার (Presley Gerber)। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন ও ফ্যাশন জগতে। জানা গিয়েছে, গত রবিবার একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে তাঁর মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে আসেনি। পরিবারের তরফে এক বিবৃতিতে এই কঠিন সময়ে তাঁদের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
প্রেসলির কেরিয়ার (Presley Gerber)
লস অ্যাঞ্জেলেসে জন্ম প্রেসলির। মাত্র ১৫ বছর বয়সে IMG Models-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মডেলিং কেরিয়ার শুরু করেন তিনি। পরবর্তী সময়ে একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারে দেখা যায় তাঁকে। ২০১৬ সালে মোশিনোর লস অ্যাঞ্জেলেস রিসোর্ট শো-তে তাঁর রানওয়ে অভিষেক হয়। একই বছরে ক্যালভিন ক্লেইনের একটি প্রচারেও অংশ নেন। মা সিন্ডি ক্রফোর্ডের সঙ্গেও একটি পেপসি বিজ্ঞাপনে কাজ করেছিলেন প্রেসলি।
প্রেসলির কঠিন সময় (Presley Gerber)
তবে মডেলিংয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২০১৯ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হন প্রেসলি। পরে তাঁকে প্রবেশনে রাখা হয় এবং ডিইউআই সংক্রান্ত একটি কর্মসূচি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি নিয়ে প্রকাশ্যেই কথা বলতে শুরু করেন প্রেসলি। ২০২৪ সালের নভেম্বরে ‘মেন্টাল হেলথ মানডেজ’ নামে একটি ধারাবাহিক শুরু করার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল, সাধারণত যে বিষয়গুলি মানুষ গোপন রাখেন, সেগুলি নিয়ে খোলামেলা আলোচনা করা।
আরও পড়ুন: Mithu Mukherjee: ‘মৌচাক’ থেকে ‘স্বয়ংসিদ্ধা’, মিঠুর স্মৃতিতে রঞ্জিত মল্লিক
নতুন জীবনের আশা নিয়ে সমাজ মাধ্যমে পোষ্ট (Presley Gerber)
চলতি বছরের মার্চেও নিজের মানসিক স্বাস্থ্য ও পুনরুদ্ধারের অভিজ্ঞতা নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন প্রেসলি (Presley Gerber)। সেই পোস্টে নিজের কঠিন সময়ের কথা উল্লেখ করে নতুন করে জীবন শুরু করার আশার কথা জানিয়েছিলেন তিনি। সম্প্রতি প্রেসলির বোন কাইয়া গারবারও তাঁর ভাইয়ের দীর্ঘদিনের মাদকাসক্তির লড়াই নিয়ে কথা বলেছিলেন। ভাইয়ের খোলামেলা মনোভাবের প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবার প্রেসলির জন্য অত্যন্ত গর্বিত। তরুণ মডেল-অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগী ও ফ্যাশন জগতের বহু মানুষ।



