Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বকাপজয়ী ইতালি (Italy in World CUP FIFA) ফুটবল দুনিয়ার এক সময়ের অপ্রতিরোধ্য শক্তি এখন কঠিন পরীক্ষার মুখে। টানা দু’বার বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর আবারও একই আশঙ্কা ঘিরে ধরেছে দলটিকে। সবকিছুর ফয়সালা হবে বসনিয়া ও হারজেগোভিনার বিরুদ্ধে প্লে-অফের শেষ ম্যাচে। সমীকরণ একটাই-জিতলে বিশ্বকাপে সুযোগ, হারলেই বিদায়।
বাঁচা-মরার লড়াই (Italy in World CUP FIFA)
এই ম্যাচ ইতালির কাছে একেবারে বাঁচা-মরার (Italy in World CUP FIFA) লড়াই। কোচ জেনারো গাত্তুসোর অধীনে দল কিছুটা ছন্দে ফিরলেও অনিশ্চয়তা কাটেনি। সাম্প্রতিক অতীতও হতাশাজনক-২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপ মিস, তার আগে ২০১০ ও ২০১৪ সালেও ব্যর্থতা। ফলে এই ম্যাচ শুধু জয়-পরাজয়ের নয়, সম্মান রক্ষার লড়াইও।

পরিসংখ্যান কী বলছে? (Italy in World CUP FIFA)
পরিসংখ্যান ইতালির পক্ষেই কথা বলছে। অতীতে বসনিয়ার বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে তারা। কিন্তু বর্তমান ফর্ম ও মানসিক চাপ বড় ফ্যাক্টর হতে পারে। বসনিয়া দলে রয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো, যিনি বড় ম্যাচে ফলাফল বদলে দিতে পারেন।

মিডফিল্ডার সান্দ্রো তোনালি জানিয়েছেন, দল আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ঠিকই, কিন্তু ভুল করার কোনও সুযোগ নেই। কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফোঁও সতর্ক করেছেন-আরও একবার ব্যর্থ হলে ইতালির ফুটবলে বড় পরিবর্তন আসতে পারে।
আরও পড়ুন: BCCI: আইপিএল-এ রহস্য মৃত্যু, রুম থেকে উদ্ধার ব্রিটিশ নাগরিকের দেহ
বিশেষজ্ঞদের মতে, সমস্যার শিকড় আরও গভীরে। তরুণ প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে স্থবিরতা, ক্লাব ফুটবলে সাফল্যের অভাব-সব মিলিয়ে দীর্ঘদিনের সংকট। তাই এই ম্যাচ কেবল একটি সুযোগ নয়, বরং ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। আজকের ম্যাচেই জানা যাবে-ফিরবে কি ইতালির হারানো গৌরব, নাকি আরও গভীর অনিশ্চয়তায় ডুববে এক সময়ের বিশ্বসেরা দল?


