Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিসি-র প্রকাশিত ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফরম্যাটে একদিকে যেমন শীর্ষে ভারতীয় দল তেমন ব্যাটিংয়ে এক এবং দুই নম্বরে দুই ভারতীয় ব্যাটার (Ishan Kishan)।
আইসিসি-র তালিকায় ভারতের আধিপত্য (Ishan Kishan)
টি-টোয়েন্টি ফরম্যাটে বলা যায় ভারত যে আধিপত্য বিস্তার করেছে তার ধারেকাছে এই মুহূর্তে কোন দল নেই। অনেকের মতে ভারত চাইলে দুটি দল একসাথে নামাতে পারে এই সীমিত ফরম্যাটের জন্য। এক প্রজন্মের হাত ধরে আরেক প্রজন্মের উত্থান দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। যার ফল স্বরূপ সূর্যকুমার যাদবের নেতৃত্বে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ জয়। এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এসেছিল রোহিত শর্মার নেতৃত্বে। তারপর সেই ব্যাটন গেছে সূর্যকুমারদের দিকে। আবার এই মুহূর্তে উদীয়মান তারকা বৈভবের দিকেও নজর রয়েছে (Ishan Kishan)।
ভারতের অন্যতম চর্চিত ব্যাটার অভিষেক শর্মা। তিনি বিশ্বকাপে তেমনভাবে পারফর্ম করতে না পারলেও এক নম্বর জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে দুই নম্বরে থাকা ঈশান কিষাণ তিনি রয়েছেন দুই নম্বর স্থানে। ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স, কোন রূপকথার থেকে কম নয়। এক সময় তাঁর কেরিয়ার শেষ ভাবা হলেও তাঁর এই দুরন্ত কামব্যাকের গল্প লেখা রয়েছে বিশ্বকাপের মঞ্চে। আইপিএল-এর প্রথম ম্যাচেও তিনি রয়েছেন দুরন্ত ছন্দে। অভিষেক ও ঈশানের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র চার। ৮৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অভিষেক। ৮৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে ঈশান। ছয় নম্বরে রয়েছেন তিলক ভর্মা এবং সাত নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব।

পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান রয়েছেন তিন নম্বরে। চার নম্বরে রয়েছেন ফিল সল্ট। অন্যদিকে আট নম্বরে রয়েছেন ইংরেজ ব্যাটার জস বাটলার। নয় নম্বরে রয়েছেন নিউ জিল্যান্ড ব্যাটার টিম সেইফার্ট। ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম তারকা ব্যাটার সঞ্জু রয়েছেন ২০ নম্বরে (Ishan Kishan)।

বোলারদের তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন আফগানিস্তানের তারকা প্লেয়ার রশিদ খান। ভারতের বরুণ চক্রবর্তী রয়েছেন দুই নম্বরে। পাঁচ নম্বরে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরা। অন্যদিকে অলরাউন্ডারকে তালিকায় শীর্ষে রয়েছেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ে যথেষ্ট ভাল পারফর্ম করেছে। আবার নতুন করে জিম্বাবোয়ের ক্রিকেট যেন স্বপ্ন দেখতে শুরু করেছে। অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

আরও পড়ুন: Iran Leaders: যুদ্ধ পরিস্থিতিতে নয়া চমক ইরানে, প্রকাশ্যে রাস্তায় দেশের প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রী
অন্যদিকে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০২৬-২৭ মরশুমের তালিকা প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেখানে বাদ পড়েছেন বেশ কয়েকজন তাবড় তাবড় নাম। ম্যাক্সওয়েল ছাড়াও তরুণ ব্যাটার স্যাম কনস্টাস ক্রিকেট অস্ট্রেলিয়ার ২১ জনের প্লেয়ারদের তালিকায় জায়গা পায়নি। গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ম্যাট শর্ট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘পরের ১২ মাসে আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে। বিভিন্ন কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ নিতে হবে। সেটা মাথায় রেখে তালিকা পেশ করা হয়েছে।’ আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে জোড়া টেস্টের সিরিজ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার। এরপর তিনটে একদিনের ম্যাচ খেলতে জিম্বাবোয়েতে যাবে অস্ট্রেলিয়া দল। প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হারতে হয় অস্ট্রেলিয়াকে (Ishan Kishan)।
মঙ্গলবার কার্যত একার হাতে গুজরাতের বিরুদ্ধে পঞ্জাবকে জিতিয়েছেন অজি ব্যাটার কুপার। তার পরের দিনেই বড় ধাক্কা খেলেন তিনি। অস্ট্রেলিয়া বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর উপর নির্বাচক এবং বোর্ডের আস্থা হারিয়ে ফেলাই চুক্তি থেকে বাদ পড়ার কারণ বলে মনে করা হচ্ছে।


