Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল খেলার ছাড়পত্র না পাওয়ায় শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধে মামলা তারকা ক্রিকেটারের (Nuwan Thushara)।
এনওসি না পাওয়ায় মামলা তারকা ক্রিকেটারের (Nuwan Thushara)
জোর কদমে শুরু হয়ে গিয়েছে আইপিএল। প্রথম ম্যাচ জিতে নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা। শ্রীলঙ্কা বোর্ড এখনও আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। এবার শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধে মামলা করলেন তারকা পেসার। শ্রীলঙ্কা বোর্ড জানিয়ে দিয়েছিল তাঁদের ফিটনেস টেস্টে পাস করতে না পারলে আইপিএল খেলার খেলার ছাড়পত্র দেওয়া হবে না (Nuwan Thushara)।
একদিকে এই একই টেস্টে আটকে গিয়েছে পাথিরানা। কিন্তু নুয়ান থুসারা এবার হাঁটলেন বোর্ডের বিপরীতে। বোর্ড ছাড়পত্র না দেওয়া সত্ত্বেও আইপিএল খেলতে চেয়ে বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেন থুসারা। এর পাশাপাশি বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবিকরণ না করার কথাও জানান তিনি। শ্রীলঙ্কার মিডিয়া রিপোর্ট অনুযায়ী সভাপতি শাম্মী সিলভা, সচিব বানদুলা দিসানিয়কে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোদালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভার বিরুদ্ধে মামলা করেন। কলম্বো ডিস্ট্রিক্ট কোর্টে শুনানি রয়েছে ৯ এপ্রিল।

রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তাঁর চুক্তি ছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু সেই চুক্তি নবিকরণ না করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। এমনকি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথাও জানান। শ্রীলঙ্কার এই পেসার জানান যে তাঁর ফিটনেস একই জায়গায় ছিল গোটা ক্রিকেট কেরিয়ারে। অতীতে কোনও সমস্যা হয়নি। আর সেই কারণেই বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি। ২০২৫ সালে ১.৬ কোটিতে থুসারাকে কেনে আরসিবি। কিন্তু গতবছর মাত্র একটি ম্যাচ খেলেন। এই পেসার কোর্টকে জানিয়েছেন ছাড়পত্র না পেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁকে এবং হাতছাড়া হবে সুযোগও।

আরও পড়ুন: Raghav Chadha: বিজেপিতে যোগ রাঘব চাড্ডার? আপ থেকে চিরবিদায়!
আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগেই আরসিবি জানতে পারে প্রাথমিক পর্ব থেকে ছিটকে যান থুসারা। শ্রীলঙ্কা ক্রিকেটের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় আইপিএল-এর প্রাথমিক পর্ব থেকে ছিটকে যান তিনি। ফিটনেস টেস্টে পাস করতে না পারায় তাঁকে ছাড়পত্র দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। এর মধ্যে দ্বিতীয়বার ফিটনেস টেস্ট যদি পাস করতে না পারে তবে গোটা আইপিএল থেকে ছিটকে যেতে পারেন। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার (Nuwan Thushara)।


