Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাটকে নিয়ে অনিশ্চিয়তার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিযের স্কোয়াড ঘোষণা BCCI-এর (India)।
ইংল্যান্ড সফরে অনিশ্চিত বিরাট? (India)
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ভারতের সামনে তিন ম্যাচের একটি ম্যাচেও দাঁড়াতে পারেননি আফগানরা। তবে আফঘানিস্তানদের বিরুদ্ধে সিরিজ সহজ হলেও এরপর অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কারণ এরপর শুভমন গিলদের খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল (India)।
ইংল্যান্ড সফরে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। আর এই সিরিজের জন্য রবিবার ১৫ সদস্যর দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে চোটের কারণে আগেই ছিটকে গেছিলেন হার্দিক পান্ডিয়া। আফগানদের বিরুদ্ধে না থাকলেও এই সিরিজে রয়েছেন বিরাট কোহলি। তবে স্কোয়াডে বড় চমক গুরনুর ব্রার।
চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি বিরাট। তবে তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে তিনি লন্ডনে রয়েছেন এবং সেখানেই রিহ্যাব চালাচ্ছেন। তবে এরপরে রিহ্যাবের জন্য বিশেষ একটি প্রোগ্রামে ২২ জুন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে টেস্ট হবে আর সেই টেস্টে উত্তীর্ণ হলেই খেলার ছাড়পত্র পাবেন খেলার (India)।

কিছুটা অবাক করা সিদ্ধান্ত যশস্বী জয়সওয়ালকে দলে না রাখা। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরি করেও ব্রাত্য থেকেছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ড সফরের দলে জায়গা পাননি এই বাঁহাতি ওপেনার। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন হার্দিক। তাঁর পরিবর্তে পেসার-অলরাউন্ডারের হিসেবে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। ডেপুটি হিসেবে দলে রয়েছেন শ্রেয়স আইয়ার। দলে বুমরা ফিরেছেন। আইপিএল-এ পারফর্ম করতে না পারলেও এই সিরিজে তাঁর দিকে নজর থাকবে। পেস আক্রমণে তাঁর সঙ্গে থাকবেন অর্শদীপ সিং।
আরও পড়ুন: Stermer Resign: কিয়ার স্টারমারের পদত্যাগ, দুই বছরের মাথায় ব্রিটেনে রাজনৈতিক পালাবদল
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতের দল
শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি (ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে), ঈশান কিষাণ, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, গুরনুর ব্রার (India)।


