Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পৃথিবীর নিকটতম প্রতিবেশী লাল গ্রহ মঙ্গলকে (Mars Life) ঘিরে বিজ্ঞানীদের কৌতূহল বহুদিনের। অনেক গবেষকেরই ধারণা, কোটি কোটি বছর আগে সেখানে কোনও না কোনও ধরনের প্রাণের অস্তিত্ব থাকতে পারে। জটিল প্রাণ না হলেও অণুজীব কিংবা ক্ষুদ্র জীবের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই জল্পনাকেই আরও জোরালো করে দিল সাম্প্রতিক এক চমকপ্রদ আবিষ্কার।
বিশেষ ধাতুর সন্ধান (Mars Life)
মঙ্গলের একটি প্রাচীন জলপথে (Mars Life) বিপুল পরিমাণে একটি বিশেষ ধাতুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ওই ধাতুটি হল নিকেল। যদিও মঙ্গলে নিকেলের উপস্থিতি একেবারেই নতুন নয়, অতীতেও তার সন্ধান মিলেছে। কিন্তু এ বার যে জায়গায়, যে পরিমাণে এবং যে অবস্থায় এই ধাতু পাওয়া গিয়েছে, তা সত্যিই বিস্ময়কর।

নতুন আবিষ্কার (Mars Life)
এই আবিষ্কারটি হয়েছে মঙ্গলের নেরেতভা উপত্যকায়, যা একসময় সক্রিয় জলপথ ছিল। ধারণা করা হয়, এই উপত্যকা দিয়ে জল প্রবাহিত হয়ে একটি বৃহৎ গহ্বর অঞ্চলে পৌঁছত। বর্তমানে এলাকা সম্পূর্ণ শুষ্ক হলেও অতীতে সেখানে জল ছিল, তার একাধিক প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Blind Faith Crime: ছেলেকে সুস্থ করতে তান্ত্রিকের শরণাপন্ন, অন্ধবিশ্বাসের বশে মেয়েকে বলি মায়ের
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো একটি অনুসন্ধানযান এই অঞ্চলে ঘোরাফেরা করার সময় বিশেষ ধরনের শিলাস্তরের সন্ধান পায়। দীর্ঘ গবেষণার পর সেই শিলাস্তরেই বিপুল পরিমাণ নিকেলের অস্তিত্ব নিশ্চিত হয়েছে। বিজ্ঞানীদের মতে, এত বেশি ঘনত্বে এবং এভাবে মঙ্গলের নিজস্ব শিলার মধ্যে নিকেলের উপস্থিতি আগে কখনও দেখা যায়নি। এর আগে যতবার নিকেল পাওয়া গিয়েছিল, তার বেশিরভাগই ছিল উল্কাপিণ্ড থেকে আগত। কিন্তু এই প্রথম মঙ্গলের নিজস্ব মাটির সঙ্গে মিশে থাকা নিকেলের স্পষ্ট প্রমাণ মিলল। ফলে মঙ্গলের ভূ-রাসায়নিক ইতিহাস সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন গবেষকেরা।


