Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কর্মক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে (Paternity Leave) সমতা প্রতিষ্ঠা এবং সন্তান পালনের দায়িত্বে বাবাদের আরও সক্রিয়ভাবে যুক্ত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন। মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এবার বাধ্যতামূলক ও সবেতন পিতৃত্বকালীন ছুটি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাছে সুপারিশপত্র পাঠিয়েছে কমিশন।
শিশু পরিচর্যা ছুটি (Paternity Leave)
প্রস্তাব অনুযায়ী, সরকারি ক্ষেত্রের পাশাপাশি (Paternity Leave) বেসরকারি সংস্থাতেও লিঙ্গনিরপেক্ষ শিশু পরিচর্যা ছুটি চালুর কথা বলা হয়েছে। বর্তমানে ৭৩০ দিনের শিশু পরিচর্যা ছুটির ব্যবস্থাকে বাবা ও মায়ের মধ্যে সমানভাবে ভাগ করে প্রত্যেককে ৩৬৫ দিন করে দেওয়ার একটি মডেল প্রস্তাব করা হয়েছে। একই প্রতিষ্ঠানে কর্মরত দম্পতিদের ক্ষেত্রে এই ছুটি যৌথভাবে ব্যবহারের সুযোগ রাখার কথাও রয়েছে।
আরও পড়ুন: Hotel Harassment: হোটেলের লবিতে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি
শুধু ছুটি নয়, কর্মজীবী অভিভাবকদের সুবিধার জন্য ২০৩০ সালের মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে পাঁচ লক্ষের মতো ক্রেশ বা শিশু পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি অসংগঠিত ক্ষেত্র, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদেরও মাতৃত্বকালীন এবং শিশু পরিচর্যার সুবিধার আওতায় আনার কথা বলা হয়েছে।
কমিশনের মতে, বিপুল সংখ্যক মহিলা কর্মী এখনও কার্যকর মাতৃত্বকালীন সুরক্ষার বাইরে রয়েছেন। তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

