Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে কোনও উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তৈরি বুমরা (Delhi Capitals vs Mumbai Indians)।
বুমরার সামনে দিল্লির চ্যালেঞ্জ (Delhi Capitals vs Mumbai Indians)
চলতি আইপিএল-এ আজ ডাবল ধামাকা। একদিকে দিল্লির মুখোমুখি হবে মুম্বই আর অন্যদিকে গুজরাট টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। দুই ম্যাচই টানটান উত্তেজনায় ভরা থাকবে। মুম্বই নিজেদের প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে। দ্বিতীয় ম্যাচেও সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য সূর্যকুমার যাদবদের (Delhi Capitals vs Mumbai Indians)।
দিল্লির দলে দলে একদিকে যেমন আছেন কেএল রাহুল, মিলার, স্টাবস তেমনই মুম্বইয়ের দলে রয়েছেন রিকেলটন, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবদের মতো ব্যাটাররা। তবে এই ম্যাচের মূল কেন্দ্রে থাকবেন দুই দলের তারকা পেসার। আজকের এই ম্যাচে লড়াই জমতে চলেছে দিল্লির লুঙ্গি এনগিডি এবং মুম্বইয়ের জশপ্রীত বুমরা। দুই বলার যে খেলার অভিমুখ যেকোন সময় বদলে দিতে পারেন সেটা দুই দলের সমর্থকদের জানা।

রোহিত, রিকেলটন, তিলক ভর্মাদের লুঙ্গি এনগিডির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ঠিক তেমনই দিল্লির ব্যাটারদের জন্য অপেক্ষায় থাকবেন বুমরা। তবে নয়াদিল্লির কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে বুমরার রেকর্ড খুব বেশি ভালনা। তেমন আবার প্রথম ম্যাচে বুমরা কোনও উইকেট পাননি। নয়াদিল্লিতেই তাঁর ইকনমি সবচেয়ে খারাপ, ৮.৯৭। এই ম্যাচে সেই রেকর্ড অবশ্যই বদলাতে চাইবেন এই তারকা পেসার। তবে রেকর্ড যাই বলুক এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি যে অন্যতম সেরা পেসার সেটা ক্রিকেটবিশ্ব জানে (Delhi Capitals vs Mumbai Indians)।

হেড টু হেডে এগিয়ে কোন দল?
আইপিএল-এ দুই দল মোট ৩৭ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২১ বার ম্যাচ জিতেছে মুম্বই আর ১৬ বার ম্যাচ জিতেছে দিল্লি। এক ইনিংসে দলের সর্বোচ্ছ রানের দিক থেকে এগিয়ে রয়েছে দিল্লি। তারা ২৫৭ রান তুলেছিল এক ইনিংসে মুম্বইয়ের বিরুদ্ধে। টস জেতার নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি। ক্রিকেটে যে পরিসংখ্যানই যে শেষ কথা বলে তা নয়, সব পরিসংখ্যান পাল্টে যেতে পারে মুহূর্তে আর সেই মুহূর্তের জন্য আজ অপেক্ষা করছেন দুই দলের সমর্থকরা।
আরও পড়ুন: IndiGo: জ্বালানির খরচ বৃদ্ধিতে ইন্ডিগোর শেয়ারে ধস
রাজস্থান বনাম গুজরাট
অন্যদিকে দ্বিতীয় ম্যাচে বড় রানে ফেরার লক্ষ্যে গুজরাট অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচে ৩৯ রান করলেও সেটা বড় রানে নিয়ে যেতে পারেননি। কিন্তু আজ আবারও চর্চায় থাকবেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তিনি যে এখন যেকোন দলের কাছেই কঠিন চ্যালেঞ্জ সেটা ক্রিকেট বিশ্ব জানে। আজকের দুটো ম্যাচেই যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটার আঁচ আগে থেকেই পাওয়া যাচ্ছে।

হেড টু হেডে এগিয়ে কোন দল?
আইপিএল-এ দুই দল মুখোমুখি হয়েছে মোট ৮ বার আর যার মধ্যে ৬ বারই ম্যাচ জিতেছে গুজরাট। রাজস্থান জিতেছে মাত্র ২ বার। টস জেতার নিরিখে এগিয়ে রয়েছে রাজস্থান তবে বৈভব ঝড়ের সামনে যেকোন পরিসংখ্যানই নিমেষে ফিকে হয়ে যেতে পারে তাঁর প্রমাণ আগেও পাওয়া গিয়েছে বহুবার। এখন দেখার কোন দল জয়ের হাসি হাসে শেষ পর্যন্ত (Delhi Capitals vs Mumbai Indians)।


