Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে ইতিহাস গড়লেন ভারতের এমএমএ ফাইটার সংগ্রাম সিং (Sangram Singh MMA)। বয়সে ১৬ বছরের ছোট প্রতিপক্ষ ফ্রান্সের ফ্লোরিয়ান কুদিয়েকে মাত্র ১ মিনিট ৪৫ সেকেন্ডে পরাজিত করে চমকে দিলেন সবাইকে। এর মাধ্যমে আর্জেন্তিনার মাটিতে এমএমএ জেতা প্রথম ভারতীয় হিসেবে নতুন নজির স্থাপন করলেন তিনি।
অনবদ্য ম্যাচ (Sangram Singh MMA)
টাইগার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচে (Sangram Singh MMA) শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সংগ্রাম। প্রথম ঘুষি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্রুত নিজেকে সামলে নেন। প্রতিপক্ষ পাল্টা লাথি মারলেও ম্যাচের মোড় ঘুরে যায় কুস্তির কৌশলে। ফ্লোরিয়ানের পা ধরে তাঁকে মাটিতে ফেলে দেন সংগ্রাম। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে গলা চেপে ধরেন। রেফারি কয়েকবার ম্যাচ থামানোর কথা বললেও শেষমেশ হার মানেন ফ্লোরিয়ান।

জয়ের হ্যাটট্রিক (Sangram Singh MMA)
৮৩ কেজি বিভাগে এই লড়াইয়ে নামার আগে কঠোর অনুশীলন করেছিলেন সংগ্রাম। কম খাওয়া ও নিয়ম মেনে প্রস্তুতির ফলই তিনি রিংয়ে তুলে ধরলেন। এটি তাঁর টানা তৃতীয় আন্তর্জাতিক জয়। এর আগে জর্জিয়া ও নেদারল্যান্ডসেও জয় পেয়েছেন তিনি। তিনটি দেশে তিনটি জয়-একপ্রকার হ্যাটট্রিকই বলা যায়। প্রথম ম্যাচ জিতেছিলেন মাত্র ৯০ সেকেন্ডে, দ্বিতীয়টি দ্বিতীয় রাউন্ডে, আর এবার ১ মিনিট ৪৫ সেকেন্ডে জয়।

জয়ের পর সংগ্রাম বলেন, জেতা বা হারার চেয়ে শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, স্বপ্ন বড় হলে তা একদিন পূরণ হবেই। নিজের সাফল্যের কৃতিত্ব তিনি কোচ ভূপেশকে দিয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে তাঁর পাশে রয়েছেন। অচেনা দেশে দর্শকদের সমর্থন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংগ্রাম। তাঁর এই জয় ভারতীয় ক্রীড়াজগতে নতুন অনুপ্রেরণা জোগাল।


