Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে থেকেই মাঠে নামতে চলেছে কেকেআর (KKR vs PBKS)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কলকাতার। একদিকে যেমন রয়েছে চলতি মরশুমে প্রথম জয়ের লক্ষ্য আর অন্যদিকে হারের হ্যাটট্রিক বাঁচানোর চ্যালেঞ্জ।
জয়ের লক্ষ্যে মাঠে নাইট বাহিনী (KKR vs PBKS)
আইপিএল-এর শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে বিস্তর আলোচনা চলেছে। মুস্তাফিজুর বিতর্ক থেকে চোটের কারণে পেসারদের বেহাল দশা, বারবার চর্চার কেন্দ্রে থেকেছে শাহরুখ খানের দল। তবে নিলামে যে দল তৈরি করেছিলেন নাইট কতৃপক্ষ সেটা বেশ শক্তিশালী ছিল কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর সেই ছবি পাল্টে যেতে থাকে। চোটের কারণে দলের ভারসাম্য যে নষ্ট হয়েছে সেটা প্রথম দুই ম্যাচেই স্পষ্ট হয়ে গেছে (KKR vs PBKS)।
অন্যদিকে পাঞ্জাব রয়েছে দুরন্ত ছন্দে। দুই ম্যাচেই বড় রান তাড়া করে জয় পেয়েছেন শ্রেয়স আইয়ারের দল। কিন্তু ম্যাচ জিতেও বিপাকে পড়তে হয়েছে দলকে এবং দলের অধিনায়ককে। স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দলের অধিনায়ক এবং বাকি প্লেয়ারদের। পরপর দুই ম্যাচে একই ভুল করার পর যদি এরপরেও একই ভুল হয় তবে আরও কঠিন শাস্তির মুখে পড়তে হবে পাঞ্জাবকে। বাড়বে জরিমানার অঙ্ক।

এই ম্যাচে একদিকে যেমন নজর থাকবে কেকেআর-এর ব্যাটারদের দিকে তেমনই নজর থাকবে বোলারদের উপরও। এই ম্যাচে হর্ষিতের পরিবর্তে নেওয়া ক্রিকেটার নবদীপ সাইনিকে খেলতে দেখা যাবে নাইটদের হয়ে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক রাহানে। কেকেআর-এর লক্ষ্য থাকবে বড় রান স্কোর বোর্ডে তোলা। তবে এই ম্যাচে নেই বরুণ-নারিন জুটি। বরুণ চক্রবর্তী আগের ম্যাচে চোট পেয়েছিলেন আর নারিন অসুস্থ, সেই কারণে এই দুজনকে দেখা যাবে না ম্যাচে।

রোভম্যান পাওয়েল জায়গা পেয়েছেন এই ম্যাচে। অভিষেক হওয়া নবদীপ সাইনি এবং পাওয়েল দলের হয়ে কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সেটা সময়ই বলবে। কলকাতার দলে আজ পাঞ্জাবের বিরুদ্ধে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন অনুকূল রায় (KKR vs PBKS)।

আরও পড়ুন: Sangram Singh MMA: কুস্তির কৌশলে কাবু ফ্লোরিয়ান, দুরন্ত জয়ে নজর কাড়লেন সংগ্রাম সিং
কলকাতার কাছে আজ একদিকে যেমন জয়ে ফেরা মূল লক্ষ্য তেমন আবার চ্যালেঞ্জ হারের হ্যাটট্রিক বাঁচানোর। একদিকে কলকাতা রয়েছে লিগ টেবিলের ৯ নম্বরে তেমন পাঞ্জাব রয়েছে ৪ নম্বরে। বর্তমান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ২০২৪ সালের আইপিএল খেতাব জিতেছিল কলকাতা তারপর শ্রেয়সকে ছেড়ে দেওয়ার কারণে সমালোচনার মুখ পড়তে হয়েছিল নাইট শিবিরকে। কিন্তু এখন দেখার অতীতের হারের ক্ষত ভুলিয়ে জয়ের প্রলেপ দিতে পারে কিনা রাহানেরা (KKR vs PBKS)।
নাইট একাদশ
ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীর সিং, অনুকূল রায়, নভদীপ সাইনি, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী।
পাঞ্জাব কিংসের একাদশ
প্রভসিমরন সিং, কুপার কনোলি, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজকুমার বৈশাখ, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।


