Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার দুপুর বারোটা পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজার কেসের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি কেস গুলো এতক্ষণে নিষ্পত্তি হয়ে গিয়েছে, বলে মনে করছে আদালত। শুনালির শুরুতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের থেকে পাওয়া চিঠির হিসেব জানাল সুপ্রিম কোর্ট(SIR SC)।
মালদা, মুর্শিদাবাদে কোনও মামলা বাকি নেই (SIR SC)
মালদহ ও মুর্শিদাবাদ এই দুই জেলায় আর কোন কেস বাকি নেই। ৮ লক্ষ আবেদন জমা পড়েছিল। বিচারকদের ঘেরাও ও অন্যান্য সমস্যা সত্ত্বেও সবগুলোরই নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানাল সুপ্রিম কোর্ট। কমিশনের আইনজীবী আদালতকে জানান, ২৬ হাজার বাকি আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যাবে। আজকের মত সমগ্র প্রক্রিয়া শেষ হবে।
অফলাইন আপিলে রশিদ না মেলার অভিযোগ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত শুনানিতে বলেন যারা অফলাইনে আপিল ট্রাইব্যুনালে নথি জমা দিচ্ছেন তাদের রশিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। ট্রাইব্যুনাল নিয়ে একাধিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন কমিটি গড়ার নির্দেশ শীর্ষ আদালতের।
সব আপিল ট্রাইব্যুনালে একই প্রক্রিয়া
প্রধান বিচারপতি বলেন, ১৯টি আপিল ট্রাইব্যুনালকে একই রকম প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জুডিশিয়াল অফিসারদের দেওয়া কারণ সহ সবকিছু খতিয়ে দেখে ট্রাইব্যুনাল নিজেদের প্রক্রিয়া তৈরি করে সিদ্ধান্ত নিতে পারবে।
ট্রাইব্যুনাল কমিটি গঠনের নির্দেশ
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনজন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। সেই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার উপরে রেখা তৈরি করবে। যা ১৯টি ট্রাইব্যুনালকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে। সমস্ত আপিলের দ্রুত নিষ্পত্তির জন্য আগামীকাল অর্থাৎ ৭ এপ্রিলের মধ্যে এই কমিটিকে প্রক্রিয়ার রুপরেখা তৈরি করতে হবে। প্রাক্তন বিচারপতিদের এবং বিচারকদের অ্যাকাউন্ট নম্বর নিয়ে তাঁদের সাম্মানিক অর্থ দেবে কমিশন।
আপিল কোথায় ঠিক করবে কমিটি (SIR SC)
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, অনেকেই অনলাইনে আবেদন করতে পারেন না। অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। তাঁদের এসপি-ডিএম-এর অফিসে আবেদন করার সুযোগ দেওয়া হোক। না হলে তাদের কলকাতায় আসতে হবে, যা সম্ভব না। সমস্ত আপিল কি শুধুমাত্র কলকাতাতেই দাখিল করা হবে, নাকি অন্যত্রও করা যাবে, ডিএম, এসপি অফিসেও করা যাবে কিনা, তাও ঠিক করবে এই কমিটি বলে জানান প্রধান বিচারপতি। অফলাইনে আপিল দাখিল করলে জেলাশাসকের দফতর থেকে তার রশিদ দিতে হবে।
আরও পড়ুন: Mothabari NIA: মোথাবাড়িতে কড়া সুপ্রিম কোর্ট, NIA-কে তদন্তভার, নতুন করে FIR করে তদন্ত করা যাবে
আবেদনে ডিজিটাল সিগনেচার থাকতে হবে (SIR SC)
প্রত্যেক আবেদনে ডিজিটাল সিগনেচার থাকতে হবে বলেও নির্দেশ আদালতের। শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোড করার জন্য আগামী ৭ এপ্রিল পর্যন্ত পোর্টাল খোলা থাকবে বলেও জানালো আদালত। এসআইআর মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল দুপুর ৩টেয়।



