Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য সরকারের নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তির ৮ বছর কেটে গেল এখনও কোনও পদক্ষেপ নয় কেন? জবাব তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। সরকারি, আধা সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টার তথা প্রাইভেট টিউশন নিয়ে উষ্মা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল(Private Tuition HC)।
শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ (Private Tuition HC)
শহর, শহরতলীতে একাধিক সরকারি এবং আধা সরকারি স্কুলগুলিতে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা প্রাইভেট টিউশন করেন কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশ্যই তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে বলে মনে করছেন হাইকোর্টে আইনজীবী মহলের একাংশ।
প্রাইভেট পড়ানোর চাপ অভিভাবকদের
বিভিন্ন সময় অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন, তাঁদের সন্তানদের স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে পড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। যে কারণে সেই অভিভাবকরা না চাইলেও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে পড়াতে হয় তাঁদের সন্তানকে বলে অভিযোগ।
কর্তৃপক্ষ এবং আদালতের দ্বারস্থ
দীর্ঘদিন চলতে থাকা এই সমস্যা থেকে বেরোতে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ, সরকারি এবং আধা সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বহাল তবিয়তে ছাত্র-ছাত্রীদের তাঁদের কাছে পড়তে বাধ্য করছেন। সেই কারণে পশ্চিমবঙ্গের যারা গৃহ শিক্ষকতা করেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই রাজ্য সরকার ও স্কুল শিক্ষা দফতরের দ্বারস্থ হন। একই সঙ্গে তারা পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
সরকারি শিক্ষকদের টিউশন বন্ধের দাবি
সোমবার সেই সংক্রান্ত জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। দাবি ওঠে বেআইনি সরকারি শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা পরিচালিত কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশন অবিলম্বে বন্ধ করা হোক।
কী ব্যবস্থা, প্রমাণের দাবি আদালতের (Private Tuition HC)
প্রধান বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘নির্দেশিকা মেনে আপনারা সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, এমন তথ্য প্রমাণ রয়েছে?’ যদিও আইনজীবী জানান লিখিত রিপোর্ট এই মুহূর্তে তার কাছে নেই।
আরও পড়ুন: US Immigration: মার্কিন অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন: ট্রাম্পের আমলে বেড়েছে দমন, রিপোর্টে প্রকাশ
হলফনামা দিয়ে জানাতে নির্দেশ (Private Tuition HC)
প্রধান বিচারপতি সুজয় পাল নির্দেশ দেন রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিয়ে জানাতে হবে ২০১৮ সালের সরকারি নির্দেশিকা ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তারা। বিস্তারিত রিপোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ প্রধান বিচারপতির।



