Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ধুঁকছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও ব্যর্থ হলেন গ্রিন (KKR vs PBKS)।
শুরুতেই ব্যাকফুটে নাইট শিবির (KKR vs PBKS)
প্রথম দুই ম্যাচ হেরে এই ম্যাচ কলকাতার কাছে ঘুরে দাঁড়ানোর। সেই মতো টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক রাহানে। কিন্তু শুরুতেই ধাক্কা খায় নাইট বাহিনী। প্রত্যাবর্তনের লক্ষ্যে নেমে দলের এই বেহাল দশার সাক্ষী থাকলেন শাহরুখ খান (KKR vs PBKS)।
কেকেআর এর খেলা দেখতে ইডেনে এলেন শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খান। কিন্তু তিনি যখন মাঠে এলেন তখন বৃষ্টির জন্য গোটা মাঠ ঢাকা। ৩.৪ ওভারে কেকেআর ২ উইকেটে ২৫ রান তোলার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। বড় রান করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে ফেলে। একদিকে যেমন ব্যর্থ হন ফিন অ্যালেন তেমন অন্যদিকে এই ম্যাচেও ব্যর্থ গ্রিন। জোড়া উইকেট নেন জেভিয়ার বার্টলেট। ক্রিজে রয়েছেন রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী।

আরও পড়ুন: Babu Master TMC: ৫ বছর পর সেই বিধানসভার আগেই ঘর ওয়াপসি, তৃণমূলে ফিরলেন বাবু মাস্টার
এই ম্যাচে দলে নেই বরুণ-নারিন জুটি। রোভম্যান পাওয়েল জায়গা পেয়েছেন এই ম্যাচে। কলকাতার হয়ে এই ম্যাচে অভিষেক হওয়া নবদীপ সাইনি এবং পাওয়েল দলের হয়ে কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সেটা সময়ই বলবে। কলকাতার দলে আজ পাঞ্জাবের বিরুদ্ধে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন অনুকূল রায় (KKR vs PBKS)।
সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী বৃষ্টির কারণে এখনও খেলা শুরু করা সম্ভব হয়নি। এরপর আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করার কথা রয়েছে আম্পায়ারদের। চূড়ান্ত সিদ্ধান্ত তারপরেই জানা যাবে। গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এবারও পাঞ্জাব ম্যাচের উপর পড়ল বৃষ্টির ভ্রুকুটি (KKR vs PBKS)।
নাইট একাদশ
ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীর সিং, অনুকূল রায়, নভদীপ সাইনি, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী।
পাঞ্জাব কিংসের একাদশ
প্রভসিমরন সিং, কুপার কনোলি, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজকুমার বৈশাখ, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।


