Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির এক মহিলা সদস্যের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল পুলিশ(BLO FIR)। তনুশ্রী মোদক ভট্টাচার্য নামে ওই মহিলা বিএলও-কে নোটিস পাঠানো হয়েছে।
৩ দিনের থানায় উপস্থিত হতে নির্দেশ (BLO FIR)
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হতে বলা হয়েছে মহিলা বিএলও-কে। নির্বাচন কমিশনের নির্দেশেই পুলিশ এই এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে।
পুলিশকে তদন্তে সাহায্য করতে হবে (BLO FIR)
কী কী নির্দেশ মেনে চলতে হবে, ওই মহিলা বিএলও-কে পাঠানো নোটিশে তা বলা হয়েছে। নোটিসে বলা হয়েছে,পুলিশকে তদন্তে সবরকম সাহায্য করতে হবে। ভবিষ্যতে এইরকম অভিযোগযোগ্য কাজে জড়াবেন না। ঘটনার সঙ্গে জড়িত কোনও প্রমাণ নষ্ট করতে পারবেন না।
আরও পড়ুন: EC Development: নির্বাচন কমিশনের একগুচ্ছ কড়া নির্দেশিকা: থমকে গেল উন্নয়নের কাজ
প্রয়োজনীয় নথি জমা দিতে হবে (BLO FIR)
তদন্তের প্রয়োজনে সবরকম প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তদন্তের কাজে বাধা সৃষ্টি করা যাবে না। এই সব নির্দেশ অমান্য করলে গ্রেফতার করা হতে পারে বলে নোটিসে জানিয়েছে পুলিশ।



