Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাহানে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে মেজাজ হারিয়ে ফেলেছিলেন কেকেআর অধিনায়ক রাহানে (Virender Sehwag)।
রাহানেকে পরামর্শ বীরুর (Virender Sehwag)
একদিকে কেকেআর-এর খারাপ হাল আর অন্যদিকে বিতর্কে দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁর নেতৃত্ব নিয়েও যেমন প্রশ্ন উঠছে তেমন তাঁর স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠছে। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা। পাঞ্জাবের ম্যাচের আগে কলকাতার পয়েন্ট ছিল শূন্য। বৃষ্টির সৌজন্যে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দল (Virender Sehwag)।
পাঞ্জাবের ম্যাচের আগে জোড়া হারের পর নাইট অধিনায়ক রাহানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠে। আর সেই প্রশ্নই সহজভাবে নিতে পারেননি নাইট ক্যাপ্টেন। মেজাজ হারিয়ে ফেলেন তিনি এই প্রশ্ন শুনে। তিনি বলেন যারা তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন বা আলোচনা করছে তাঁরা তাঁকে হিংসে করে। রাহানের এই দাবি স্বাভাবিকভাবেই সকলে চমকে ওঠে। ভারতের প্ৰাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র শেহবাগও মনে করেন রাহানের এমনভাবে বলা উচিত হয়নি। এর আগেও গ্রিনকে নিয়ে প্রশ্ন ওঠায় তিনি কাঠগড়ায় তোলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে। সেই উত্তরের সমর্থন করলেও রাহানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের উত্তরে রাহানের মন্তব্যকে সমর্থন করেননি বীরু।

শেহবাগ বলেন, ‘আমার মনে হয় প্লেয়ারদের এইসব বলা উচিত নয়। অধিনায়ক হিসেবে ওকে ক্যামেরুন গ্রিনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ওর কাছে সরাসরি কোনও উত্তর ছিল না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। সেটা বোধগম্য। কিন্তু কেউ যদি নিজের স্ট্রাইক রেট বা ব্যাটিং স্টাইল নিয়ে প্রশ্ন করে, সমালোচনা গ্রহণ করার মতো মনোভাব থাকা উচিত। একটা ভারসাম্য রেখে জবাব দেওয়া উচিত (Virender Sehwag)। এমন লড়াইয়ে জড়িয়ে পড়ার অর্থ কী?’
সমালোচনা কীভাবে সামলাতে হয় সেই বিষয়ে শচীন তেন্ডুলকারের উদাহরণ টানেন শেহবাগ। তিনি বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনেরও উদাহরণ টানেন। প্রসঙ্গত এই দুই কিংবদন্তিই খুব ভালভাবে সমালোচনা গ্রহণ করত। তারমধ্যে বেশিরভাগ সময় সংশ্লিষ্ট প্রশ্ন এড়িয়েও গিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Turkey Israel: ইস্তানবুলে ইজরায়েলি দূতাবাসের কাছে গুলি, নিহত ৩, আহত ২
শেহবাগ বলেন,’বচ্চন সাবও সমালোচকদের জবাব দেয়নি। এই বিষয়ে শচীন তেন্ডুলকারের থেকে বড় উদাহরণ হতে পারে না। একটা খবরের কাগজে লেখা হয়েছিল, এন্ডুলকার। আমার মনে হয়, সমালোচনা নিতে না পারলেও চুপ থাকা উচিত। একটা শতরান করলে সবাই এমনিতেই চুপ হয়ে যাবে। মাথা ঠাণ্ডা রেখে নিজের কাজ করে যেতে হয়। আমার মনে হয় এইসব সমালোচনার উত্তর দেওয়ার কোনও প্রয়োজন নেই।’ নিজস্ব স্টাইলে স্পষ্ট বার্তা রাহেন তিনি নাইট অধিনায়ক রাহানের জন্য (Virender Sehwag)।


